বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ভিক্ষুক সেজে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ীকে ধরল পুলিশ

- Advertisement -
Single page 1st Paragraph

সাজাপ্রাপ্ত আসামী ধরতে পুলিশকে এবার ভিক্ষুক সাজতে হলো। কোতোয়ালী থানায় এ ঘটনা ঘটেছে। নগরীর এনায়েত বাজারের বাটালী রোডের বাসিন্দা মো. আলী হোসেন (৭০) মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী।সাজা না খেটে পলাতক থাকায় তাকে ধরার জন্য কোতোয়ালী থানা পুুলিশ ভিক্ষুকের ছদ্মবেশ ধারণ করে।
থানা সূত্রে জানা যায়, গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামি মো. আলী হোসেন ও মেয়ে মোছাম্মৎ নুর বেগমকে (৩৭) ২০১১ সালে ১০০ বোতল ফেনসিডিলসহ র‌্যাব-৭ গ্রেফতার করেন। পরবর্তীতে র‌্যাব-৭ বাদী হয়ে কোতোয়ালী থানায় আসামির বিরুদ্ধে মামলা করা হয়। মামলা নম্বর-৪৬, তারিখ-২৮/১২/১১। মামলার বিচারকার্য শেষে ৫ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আসামি সাজা ভোগ না করার জন্য আত্মগোপনে চলে যান।
আলী হোসেনের অবস্থান সম্পর্কে খোঁজখবর নিয়ে ভিক্ষুকের ছদ্মবেশ ধারণ করেন কোতোয়ালি থানার দুই এএসআই সাইফুল আলম ও রণেশ বড়ুয়া। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এনায়েতবাজার বাটালী রোডস্থ বরফ গলির মুখ থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. আলী হোসেনকে গ্রেফতার করা হয়।
তিনি প্রায় সময়ই মাদক নিয়ে গ্রেফতার হলেও বার বার জামিনে এসে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। মো. আলী হোসেনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় আরও ছয়টি মাদকের মামলা রয়েছে।

এই বিভাগের সব খবর

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের ন্যস্ত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এ...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন...

সর্বশেষ

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ...

বান্দরবানের বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

জেলার থানচি উপজেলার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ...

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: লুণ্ঠিত মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে...

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...