শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

আরব আমিরাতে ‘লাকি সেভেন’ ভর করলো বাংলাদেশ নারী ক্রিকেট দলেও,আইরিশদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েই দেশে ফিরছে নিগাররা

- Advertisement -
Single page 1st Paragraph

কয়েকদিন আগে মেয়েদের মাধ্যমেই বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অনেক দিন পর এসেছিলো আনন্দের উপলক্ষ্য।প্রথম বারের মতো জিতেছিলো সাফ ফুটবলের শিরোপা।আরেকটি শিরোপা নিয়ে দেশে ফিরছে বাংলাদেশের মেয়েরা। এবার বিশ্বকাপের বাছাই পর্বের চ্যাম্পিয়ন হয়েছে আমাদের প্রমিলা ক্রিকেটাররা।
মিডিয়া যাঁদের নিকনেম দিয়েছে টাইগ্রেস।আইসিসির বাইলজ অনুযায়ী বাছাইপর্বের ফাইনালিস্ট দুই দলই চুড়ান্ত পর্ব খেলার সুযোগ পাবে।সেমিফাইনালে থাই মেয়েদের হারিয়ে সেই যোগ্যতা আগেই অর্জন করেছিলো টাইগ্রেসরা।তাতেই দায়িত্ব শেষ ভাবেনি ফারজানারা।সেরার মর্যাদা নিয়েই ফিরতে চেয়েছিলেন
তাঁরা।আজ আয়ারল্যান্ডের মেয়েদের ৭ রানে হারিয়ে সেই লক্ষ্য পূরণ করেছেন তাঁরা। আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা।আবুধাবির উইকেট তেমন রান প্রসবা নয়।
সেই ধারাবাহিকতা বজায় থাকলো বাংলাদেশের ইনিংসে।২০ ওভারে আট উইকেট হারিয়ে ১২০ রান করতে পারে বাংলাদেশের মেয়েরা।সেটিও ফারজানা হকের ৫৫ বলে ৬১ রানের দায়িত্বশীল ইনিংসের জন্যই
সম্ভব হয়েছে।১২১ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের বোলারদের সামনে সুবিধা করতে পারেনি
আইরিশ টপঅর্ডার।কিন্তু বোলিংয়ে দুই উইকেট নেওয়া
কেলি নীচের দিকে নেমে ২৪ বলে ২৮ রানের ইনিংস খেলে জমিয়ে তোলেন ম্যাচ।কিন্তু শেষ রক্ষা হয়নি।
বাংলাদেশের মেয়েরা নিয়ন্ত্রিত বোলিং করে গেলে ২০
ওভারে নয় উইকেট হারিয়ে ১১৩ রান তুলতে সক্ষম হয়
আয়ারল্যান্ড।বাংলাদেশ জিতে যায় ৭ রানে।বাংলাদেশী
বোলারদের মধ্যে রুমানা হক তিনটি,মেঘলা ও সোহেলী
দুটি করে উইকেট নেন।
ফারজানা হক পান ম্যাচ সেরার পুরস্কার।
কাকতালীয় ভাবে একই দিনে আরব আমিরাতে বাংলাদেশের ছেলেরাও স্বাগতিকদের হারায়
৭ রানে।বলাই যায় আরব আমিরাতে ৭ সংখ্যাটি ২৫শে সেপ্টেম্বর বাংলাদেশের জন্য সত্যিই লাকি সেভেন হয়েই এসেছিলো।

সংক্ষিপ্ত স্কোরঃ-বাংলাদেশ ১২০/৮(২০ ওভার),
ফারজানা হক ৬১,রুমানা ২১।লরা ডেলানি ৩/২৭।
আয়ারল্যান্ড ১১৩/৯(২০ ওভার), কেলি ২৮,ওয়ালড্রন ১৯।রুমানা হক ৩/২৪,সানজিদা মেঘলা ২/১৬,সোহেলী
২/২১।

ইমা

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...