বুধবার, ২১ অক্টোবর ২০২৬

আরব আমিরাতও বড় পরীক্ষা নিলো বাংলাদেশের, ৭ রানে জিতে মুখরক্ষা

- Advertisement -
Single page 1st Paragraph

শেষ ওভারে আমিরাতের জয়ের জন্য দরকার ছিল ১১ রান,হাতে দুই উইকেট।ষ্ট্রাইকে আবার ভয়ংকর হয়ে ওঠা
আয়ান আফজাল খাঁন।ইতিমধ্যে তিনটি বাউন্ডারি হাঁকিয়ে ২৪ রান করে স্বাগতিকদের জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন।টি টোয়েন্টিতে শেষ ওভারে ১১ রানের সমীকরণ মেলানো খুবই সম্ভব।বল হাতে শরীফুল এলেন।প্রথম বল থেকে সিঙ্গেল,পরের বলে সিঙ্গেলস নিয়ে আবার ষ্ট্রাইকে আয়ান খাঁন।শরিফুলের শর্ট বলে ক্যাচ তুলে দিয়ে আউট আয়ান আফজাল।পরের বলে শরিফুল শেষ উইকেটও তুলে নিয়ে দলকে ৭ রানে জিতিয়ে বড় লজ্জার হাত থেকে বাঁচান বাংলাদেশকে।
এর আগে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান আরব আমিরাতের অধিনায়ক।দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে চেজ করে জয়ের ইতিহাস বেশি বলেই হয়তো তাঁর অমন সিদ্ধান্ত নেওয়া।বিশ্বকাপের প্রস্তুতীর
অংশ হিসেবে হুট করে আরব আমিরাতের বিপক্ষে সিরিজ খেলতে যাওয়া বাংলাদেশ বড় সংগ্রহ দাঁড় করবে এমনটাই অনুমিত ছিলো।কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা ওয়ানডে মেজাজে শুরু করেন।১১রানেই সাব্বির রহমানের শূন্য রানে আউট হওয়ার মাধ্যমে
ওপেনিং জুটি ভেঙে যাবার পর নিয়মিত বিরতিতে উইকেট পড়ছিলো।রান উঠছিলো না তেমন গতিতে। ৭৭
রানে পন্চম উইকেট যখন হারায় টাইগাররা ইনিংসের ১১ ওভার খেলা হয়ে গেছে।এরপরই বাংলাদেশের ব্যাটিংয়ের দৃষ্টি সুখকর চিত্রনাট্যের মঞ্চায়ন শুরু করেন
আফিফ হোসেন।তাঁকে সঙ্গ দেন ইনজুরিতে এশিয়া কাপ
মিস করা নুরুল হাসান সোহান।দুজনের অবিচ্ছিন্ন জুটিতে নয় ওভারে ওঠে ৮১ রান।২০ ওভার শেষে ১৫৮
রান করে বাংলাদেশ।আফিফ হোসেন সাতটি চার ও তিন ছক্কায় ৫৫বলে ৭৭ রানে ও নুরুল হাসান সোহান ২৫ বলে দুটো করে চার ও ছয়ের সাহায্যে ৩৫ রান করে অপরাজিত থাকেন।১৫৯ রানের টার্গেটে খেলতে নেমে
ভালো সূচনা পায় আমিরাত।২৭ রানে প্রথম উইকেট হারানোর পর চেরাগ সূরী ব্যাটে ঝড় তুলে ৭ ওভারে দলের স্কোর ৬৬/১ করলে চিন্তার ভাঁজ পড়তে শুরু করে বাংলাদেশ শিবিরে।পরের ওভারে মেহেদী হোসেন সূরীকে আউট করে স্বস্তি এনে দেন দলকে।এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও আস্কিং রেটটা নাগালের ভেতরেই ছিলো আমিরাতের।১২৪ রানে অষ্টম উইকেট হারানোর পর আয়ান আফজাল খাঁন জহির খাঁনকে নিয়ে নবম উইকেট জুটিতে দ্রুত ২৭ রান তুলে জমিয়ে তোলেন ম্যাচ।শরীফুলের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে শেষ পর্যন্ত ১৫১ রানে অলআউট হয়ে যায় আমিরাত।
বাংলাদেশ পায় ৭ রানের স্বস্তির জয়।বাংলাদেশের বোলারদের মধ্যে মেহেদী ১৭ রানে তিনটি ও শরীফুল ২১ রানে তিন উইকেট নেন।
আফিফ হোসেন ম্যাচ সেরার পুরস্কার পান।

সংক্ষিপ্ত স্কোরঃ- বাংলাদেশ ১৫৮/৫(২০ ওভার), আফিফ ৭৭*, সোহান ৩৫*।
আরব আমিরাত ১৫১/১০(১৯.৪)চেরাগ সূরী ৩৯,আয়ান আফজাল ২৫।
মেহেদী হোসেন ৩/১৭,শরীফুল ৩/২১,মোস্তাফিজ ২/৩১।

ইমা

এই বিভাগের সব খবর

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে বৈষম্যহীন ও সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, বাংলাদেশে বসবাসকারী সব...

দুর্গাপূজা জাতীয় ঐক্যের মিলনমেলায় পরিণত হয়েছে: আমির খসরু

এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এবারের...

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাত সোয়া ৮টাার দিকে রহমতগঞ্জ জেএম সেন পূজামণ্ডপে উপস্থিত হয়ে সনাতন...

সর্বশেষ

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য...

দুর্গাপূজা জাতীয় ঐক্যের মিলনমেলায় পরিণত হয়েছে: আমির খসরু

এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ...

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন...

চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন ও...

অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক সেমিনারে যোগ দেবেন ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের...

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে...