সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

পরকীয়ার বলি ধারণা স্থানীয়দের

সোনারগাঁওয়ে গৃহকর্তার রহস্যজনক হত্যাকাণ্ড,স্ত্রী আটক

- Advertisement -
Single page 1st Paragraph

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিজের বাড়ির টয়লেট থেকে বিবস্ত্র অবস্থায় মোশারফ হোসেন নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।তিনি পেশায় দলিল লেখক ছিলেন।এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্ত্রী শাহিনুর বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।লাশ
উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
গত  শবিার (২৪শে সেপ্টেম্বর) রাতের কোন এক সময় হত্যাকাণ্ডটি সংঘটিত হয় বলে ধারণা পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর।ঘটনার বিবরনে জানা যায়, নিহত মোশারফ হোসেন উপজেলার কাঁচপুরের চেঙ্গাইন গ্রামে নিজের বাড়িতে স্বস্ত্রীক বাস করতেন
।রবিবার( ২৫শে সেপ্টেম্বর )ভোর সকালে মৃতের স্ত্রী শাহিনুর চিৎকার করে আশেপাশের লোকজনকে বাড়িতে আনেন।তিনি লোকজনদের জানান রাতে ডাকাতেরা তাঁর স্বামীকে বাথরুমে আটকে অনেক পিটিয়ে ফেলে রেখেছে।স্থানীয়রা বাথরুমে গিয়ে বিবস্ত্র ও অচেতন অবস্থায় মোশারফ হোসেনকে পড়ে থাকতে দেখেন।তাৎক্ষণিক ভাবে তাঁরা স্থানীয়
হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে শাহিনুরকে জিজ্ঞেস করলে সে জানায়
তার স্বামী প্রতিদিনের মতো শনিবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাত তিনটার দিকে একদল ডাকাত তার বাড়িতে হানা দেয়।
এসময় ডাকাতরা তার পরিবারের সবাইকে জিম্মি করে মোশারফকে বাথরুমে আটকে পিটিয়ে আহত করে। পরে ডাকাতরা চলে গেলে আশেপাশের সবাইকে ডেকে তার ঘরে নিয়ে যায়।সবাই তাঁকে হাসপাতালে নিয়ে যায়।কিন্তু শাহিনুরের কথা এলাকার লোকজন বিশ্বাস করতে পারছিলো না।
তাঁরা হত্যার পেছনে ভিন্ন কারণ আছে বলে সন্দেহ করেন।এলাকাবাসীর দাবি, নিহতের স্ত্রী তার পরকীয়ার জের ধরে তার স্বামীকে লোক ভাড়া করে হত্যা করে ডাকাতির ঘটনা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করে। সে তার পরকীয়া আড়াল করতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে।কেননা এই শাহিনুর পরকীয়ায় জড়িয়ে আগেও একাধিক ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছিল।
অপরদিকে পুলিশেরও দাবি, দলিল লেখক মোশারফ হোসেনের মৃত্যুর বিষয়টি রহস্যজনক। এ ব্যাপারে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ(ওসি) হাফিজুর রহমান বলেন, ডাকাতির কথা বলা হলেও ওই বাড়ি থেকে কোন কিছুই খোয়া যায়নি।এমনকি বাড়ির কোথাও জোর করে ঢোকার কোন আলামতও আমরা পাইনি।বিষয়টি যথেষ্ট সন্দেহজনক মনে হওয়ায় আমরা নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে এনেছি।
তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।তদন্ত হচ্ছে।তদন্ত শেষে বলতে পারবো আসলে কে বা কারা কিভাবে মোশারফ হোসেনকে হত্যা করেছে।

ইমা

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...