রবিবার, ২ আগস্ট ২০২৬

বার্মিজ গুড়ে দেড় কোটি টাকার স্বর্ণের বার

- Advertisement -
Single page 1st Paragraph

মায়ানমার থেকে বার্মিজ গুড়ের ভেতর লুকানো অবস্থায় আসা ১ কোটি ৫২ লাখ টাকা মূল্যের ১৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে কোস্টগার্ড।

শনিবার দিবাগত রাতে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. আশিক আহমেদের নেতৃত্বে টেকনাফের বরইতলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে স্বর্ণ বারগুলো জব্দ করা হয়।

রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকী এই তথ্য দেন।

তিনি বলেন, টেকনাফের বরইতলী এলাকায় নাফ নদী থেকে নেমে এক লোক একটি হলুদ বস্তাসহ পালিয়ে যাচ্ছে এমন খবর আমাদের কাছে আসে। পরে বিষয়টি টেকনাফ কোস্টগার্ড স্টেশনকে আমরা জানাই। তারা সেখানে অভিযান চালায়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ওই লোক একটি হলুদ বস্তা রেখে জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে যায়। পরে আমরা বস্তাটি খুলে ৩০ কেজি বার্মিজ গুড় পাই। সে গুড়ের ভেতর থেকে ১৩টি স্বর্ণের বার উদ্ধার করি। প্রতিটি স্বর্ণের ওজন ১৬৬ গ্রাম। যার আনুমানিক বাজার দর ১ কোটি ৫২ লাখ টাকা।

আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য উদ্ধারকৃত স্বর্ণের বার গুলো টেকনাফ কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

ইউডি

এই বিভাগের সব খবর

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে আমরা যাত্রীসেবা বৃদ্ধি করতে চাই। রেলপথে ঢাকা-চট্টগ্রামের দূরত্ব যাতে কমিয়ে আনার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নতুন মাস্টারপ্লানের খসড়া প্রকাশ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এই খসড়া পরিকল্পনার ওপর আগামী ২ আগস্ট...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। তার আধুনিক ডিজাইন ও ফিজিবিলিটি স্টাডি কাজ দ্রুত গতিতে এগিয়ে...

সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার...

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার : সার্জিও গর

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বিশেষ কৌশলে লুকিয়ে...