সোমবার, ২৯ জুন ২০২৬

সিগন্যাল না মেনে পার হবার খেসারত

কদমতলীতে ট্রেনের ধাক্কায় মুচড়ে গেল প্রাইভেট কার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম রেলস্টেশন থেকে মার্শালিং ইয়ার্ডে যাচ্ছিল ট্রেনের ইঞ্জিন। ইঞ্জিনটি আসার আগে কদমতলী রেলগেটে সিগন্যালও দেয়া ছিল। কিন্তু কে শোনে কার কথা? সিগন্যাল উপেক্ষা করেই একের পর এক রাস্তা পার হচ্ছিল বিভিন্ন পরিবহন। ইঞ্জিনটি যখন কদমতলী রেলগেইট অতিক্রম করছিল আচমকা উল্টোপথে একটি প্রাইভেটকার রেললাইনে উঠে পড়ে।

ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় একটি প্রাইভেটকারের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় এ দুর্ঘটনা ঘটে।

এসময় রেলগেইটের আশেপাশে মানুষের ভিড় বেড়ে যায়। তবে প্রাইভেটকারটি ঐ অবস্থায় ঘটনাস্থল থেকে চলে যায়।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন বলেন, দুপুরের দিকে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার পর পরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছিল। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ধাক্কায় গাড়িটির পেছনে ক্ষয়ক্ষতি হয়েছে।

ইউডি

এই বিভাগের সব খবর

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আজ (সোমবার) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে বাংলালিংক কর্তপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভেয়নের চেয়ারম্যান অগি ফাবেলা আজ...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায় বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে বলে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল...

সর্বশেষ

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায়...

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...