সোমবার, ২৯ জুন ২০২৬

ইভানার মৃত্যু : স্বামীর বিরুদ্ধে পিবিআই’র চার্জশিট

- Advertisement -
Single page 1st Paragraph

রাজধানীর ইংরেজি মাধ্যম স্কুল স্কলাসটিকার ক্যারিয়ার গাইডেন্স কাউন্সিলর ইভানা লায়লা চৌধুরীর (৩২) মৃত্যুর ঘটনায় তার স্বামী ব্যারিস্টার আবদুল্লাহ মাহমুদ হাসান রুম্মানের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সংস্থাটির পুলিশ সুপার আহসান হাবীব পলাশ বলেন, ইভানার আত্মহত্যার ঘটনায় গত বছরের ২৫ সেপ্টেম্বর তার বাবা আমান উল্লাহ চৌধুরী শাহবাগ থানায় মামলা করেছিলেন। তদন্তভার পাওয়ার পর পিবিআই মামলাটি নিয়ে কাজ করে। তদন্তের সময় প্রাপ্ত তথ্য-উপাত্ত যাচাই করে আবদুল্লাহ মাহমুদ হাসান রুম্মানের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগের সত্যতা মিলেছে।

তিনি বলেন, বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০-এর ৩০৬ ধারা অনুযায়ী আবদুল্লাহ মাহমুদ হাসান রুম্মানের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়েছে। এছাড়া মামলার অপর আসামি ইমপালস মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক অধ্যাপক মুজিবুল হক মোল্লাকে মামলা থেকে অব্যহতির সুপারিশ করা হয়েছে। আদালতে ইতোমধ্যে চার্জশিট জমা দেয়া হয়েছে।

এর আগে, গত ১৫ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর পরীবাগের নকশী প্যালেসের দুটি ভবনের মাঝখানে পাওয়া যায় ইভানার নিথর দেহ। ৯৯৯ এর কল পেয়ে শাহবাগ থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

১৬ সেপ্টেম্বর তার ময়নাতদন্ত হয়। ১৭ সেপ্টেম্বর দুপুরে বনানীতে ইভানার মরদেহ দাফন করা হয়। পরে তদন্তে পুলিশ জানতে পারে, ইভানার মৃত্যুর পেছনে স্বামীর অত্যাচারের কথা।

ইভানার স্বজনদের অভিযোগ, নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয় ইভানাকে। এমনকি ইভানাকে প্রতিদিন ওভারডোজ ঘুমের ওষুধ দেয়া হতো বলেও অভিযোগ রয়েছে স্বজনদের।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...