সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

শাওন ইস্যুতে মুন্সিগঞ্জে বিএনপি নিরব হলেও নারায়ণগঞ্জে বড় বিক্ষোভ সমাবেশ জেলা বিএনপির

- Advertisement -
Single page 1st Paragraph

মুন্সিগঞ্জে বিএনপি – পুলিশ সংঘর্ষের ঘটনায় নিহত শহিদুল ইসলাম শাওন ইস্যুতে কেন্দ্র থেকে ঘোষিত কর্মসূচীতে গতকাল মুন্সীগন্জ বিএনপিকে কোন কর্মসূচী পালন করতে দেখা যায়নি।স্থানীয় নেতাদের কেউ কেউ বিশেষ করে সেদিনের সংঘর্ষের নেপথ্যের মাষ্টার মাইন্ড হিসেবে অনেকের কাছে অভিযুক্ত সদর উপজেলা বিএনপির আহবায়ক ও জেলার শীর্ষ নেতা সাবেক সাংসদ আব্দুল হাইয়ের ছোট ভাই মহিউদ্দিন আহমেদ মোবাইলে এই প্রতিবেদককে গ্রেফতার এড়াতে তাঁদের এই নিরবতা বলে মন্তব্য করেন।কিন্তু তাঁর এই বক্তব্য মানতে পারছেনা তৃণমূল পর্যায়ের নেতা কর্মি সমর্থকরা।তাঁরা এটা দায় এড়ানোর অযুহাত বলে প্রশ্ন রাখেন,মামলা হামলার ভয়ে তাঁদের মতো নেতারা যদি গর্তে লুকিয়ে থাকবেন তাহলে কেনো মিছিল মিটিংয়ে আমাদের ডাকেন?সেদিন তাঁর ডাকেই শাওনরা গিয়েছিলো এটা ভুলে গেলেন তিনি?সদরের পঞ্চসার ইউনিয়ন,মিরকাদিম পৌর এলাকার নেতাকর্মীরা গতকালের নিরবতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
গতকাল শাওনের বাড়ি গিয়ে দেখা যায়,পরিবারের সকলেই শোকে মূহ্যমান।শাওনকে দাফনের রাতে কেন্দ্রীয় নেতা রিজভীর সাথে স্থানীয় বিএনপির কেউ কেউ এলেও তারপর থেকে কেউ আসেনি শোকাহত পরিবারটির খোঁজ নিতে বলে জানান প্রতিবেশী সালেহা বেগম সহ গ্রামের অনেকে। শাওনকে তাঁর দাদার কবরের পাশে সমাহিত করা হয়েছে।শাওনের মৃত্যুকে অনাকাঙ্ক্ষিত ও বেদনার
বলে মন্তব্য করেছেন স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরাও।
এদিকে মুন্সিগঞ্জে নিরবতার বিপরীত চিত্র ছিলো নারায়ণগঞ্জে।শাওন সহ ভোলায় দুইজন ও নারায়ণগঞ্জে নিহতদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ লেখা ব্যানারে চাষাঢ়া শহিদ মিনারে সমাবেশ আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।জেলার ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবির সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।সমাবেশে ব্যাপক নেতাকর্মীদের সমাগম দেখা গেছে।
বক্তব্য রাখতে গিয়ে রিজভী বলেন,সরকারের মন্ত্রী ও নেতারা আগুন নিয়ে খেলছেন।এর পরিণতি ভয়ানক বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন।তিনি অভিযোগ করে বলেন,পুলিশের এক সদস্যের গুলিতে শাওন মারা গেছে,তিনি শাওনকে বীর হিসেবে আখ্যায়িত করেন।রিজভী আরও বলেন, নারায়ণগঞ্জে আসার সময় অনেকেই আমাকে বলেছেন জায়গাটি ভালো না। এ শহরের মানুষ ভালো। নারায়ণগঞ্জের মানুষ অত্যন্ত অতিথিপরায়ণ। তবে দুষ্ট চক্র প্রত্যেকটি স্থানেই থাকে। এরাই শীতলক্ষ্যায় মানুষের পেটে ইট ঢুকিয়ে হত্যা করে। তারা ত্বকীর মতো ছেলেকে হত্যা করে। প্রশাসন মনে করেছে শাওনের মত একজনকে হত্যা করলেই বিএনপি ভয় পাবে। কিন্তু শেখ হাসিনা ও আওয়ামী লীগ প্রশাসন জানে না বিএনপি পুলিশের গুলির মুখেও মাথা উঁচু করে থাকে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবির সভাপতিত্বে এসময় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, মোস্তাফিজুর রহমান দিপু ও জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ইমা

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...