শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ডিজিটাল প্রযুক্তি ও মানব সম্পদ দিয়ে বাংলাদেশ পঞ্চম শিল্প বিপ্লব বাস্তবায়ন করবে- মোস্তফা জব্বার

- Advertisement -
Single page 1st Paragraph

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল বিপ্লব কৃষিভিত্তিক বাংলাদেশকে শিল্প বিপ্লবের বাংলাদেশে রূপান্তর করেছে। চতুর্থ শিল্প বিপ্লবের ধারণাটি যান্ত্রিক, কিন্তু পঞ্চম শিল্প বিপ্লবে মানুষ ও প্রযুক্তির সমন্বয়ের প্রয়োজন আছে বলে এটি মানবিক।
তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির হাত ধরে মানব সম্পদ ও ডিজিটাল প্রযুক্তি দিয়ে বাংলাদেশ পঞ্চম শিল্প বিপ্লব বাস্তবায়ন করবে।ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি পৃথিবীতে বাংলাদেশের মর্যাদা বাড়িয়েছে।

শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফএইচ হল মুক্ত মঞ্চে এফএইচ হল ডিভেট ক্লাব আয়োজিত ত্রয়োদশ জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব-২০২২’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি বলেন, ২০১৬ সালে চতুর্থ শিল্প বিপ্লবের ধারণা প্রকাশের ৮ বছর আগে ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি ঘোষিত হয়। পরবর্তীতে ২০০৯ সালে ইংল্যান্ড, ২০১৪ সালে ভারত এবং ২০১৯ সালে পাকিস্তানসহ পৃথিবীর বিভিন্ন দেশ ডিজিটাল কর্মসূচি ঘোষণা করে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী নতুন প্রজন্মকে ডিজিটাল প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রযুক্তির ভাল মন্দ দ’ুটি দিকই আছে। তাই প্রযুক্তি থেকে মুখ ফিরিয়ে না নিয়ে এর ভালোটাকে গ্রহণ করতে হবে। তিনি উল্লেখ করেন, প্রযুক্তির চ্যালেঞ্জ প্রযুক্তি দিয়েই মোকাবেলা করতে হবে। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডে চলে বলে সেগুলো নিয়ন্ত্রণ করা কঠিন হলেও অসম্ভব নয়। এ সময় মন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে ২২ হাজার পর্ন সাইট ও ছয় হাজার জুয়ার সাইট আমরা বন্ধ করেছি। প্রযুক্তির দক্ষতা আমাদের সংকট নিরসনে কাজ করবে।
ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ড. মাকসুদ কামাল এবং অধ্যাপক ড. শামসুর রহমান ও ডিভেড ক্লাবের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তৃতা করেন।

ইউডি

এই বিভাগের সব খবর

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন, মো. জামির উদ্দিন (৩২) ও রোকাইয়া...

সর্বশেষ

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...