বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বহির্জাগতিক আঘাত থেকে পৃথিবী রক্ষায় যান পাঠাচ্ছে নাসা

আগামীকাল উৎক্ষেপন

- Advertisement -
Single page 1st Paragraph

বহির্জগতে প্রতিনিয়ত ধাবমান যে কোন গ্রহাণু, উপগ্রহের আঘাতে ক্ষতিগ্রস্ত এমনকি ধ্বংসও হয়ে যেতে পারে পৃথিবী। মহাবিশ্বের অজনা রহস্য উদঘাটন করে পৃথিবীকে আরও নিরাপদ ও বাসযোগ্য করার লক্ষ্যে গবেষণা করছেন বিজ্ঞানীরা। এ লক্ষ্যে একটি মহাকাশযান উৎক্ষেপণ করবে মার্কিন গবেষণা সংস্থা নাসা। খবর সিবিসি নিউজ।

আগামীকাল সোমবার (২৬ সেপ্টেম্বর) মহাকাশে এই যান উৎক্ষেপণ করবে নাসা।

ইউএস ন্যাশনাল অ্যারোনটিক্স এবং স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের মতো মহাকাশ সংস্থাগুলো পৃথিবীর উপর সম্ভাব্য যেকোনো হুমকির জন্য প্রস্তুত থাকতে চায়।

নাসার ডাবল অ্যাস্টেরয়েড রিডাইরেকশন টেস্ট (ডিএআরটি) এমন পরীক্ষা করছে— যেখানে একটি মহাকাশযান পৃথিবীর সঙ্গে সংঘর্ষ হবে এমন ধাবমান একটি উপগ্রহকে তার কক্ষপথের বাইরে নিয়ে যেতে সক্ষম হবে।

আগামী সোমবার সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে রেফ্রিজারেটর-আকারের মহাকাশযানটি উপগ্রহ ডিমারফোস’কে ধাক্কা দেবে। যানটি সেকেন্ডে প্রায় ৬ দশমিক ৬ কিলোমিটার গতিতে চাঁদের পার্শ্ববর্তী উপগ্রহ ডিডিমোস’কে প্রদক্ষিণ করবে।

এই পরীক্ষার লক্ষ্য ডিমারফোস’কে তার কক্ষপথ থেকে সরিয়ে দেওয়া নয়। বরং ডিডিমোস’র ১২ ঘণ্টার কক্ষপথ ১০ মিনিটে পরিবর্তন করা। এর অর্থ, বিজ্ঞানীরা ১২ ঘণ্টার মধ্যে জানতে পারবেন তারা সফল হয়েছেন কি না?

এই পরীক্ষার জন্য দুই অংশে বিভক্ত উপগ্রহকে (বাইনারি সিস্টেম) বেছে নেওয়া সঠিক সিন্ধান্ত ছিল বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের জনস হপকিন্স ইউনিভার্সিটির ফলিত পদার্থবিদ্যা ল্যাবরেটরির একজন সিনিয়র বিজ্ঞানী। ডিএআরটি গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।

তিনি জানান, যদি একটি উপগ্রহকে আমরা প্রভাবিত করতে পারি, তাহলে অন্য গুলোর ক্ষেত্রেও তা সম্ভব হবে। আর কক্ষপথ পরিবর্তন করার বিষয়টি চিহ্নিত করার জন্য আমাদের সূর্যের চারপাশে উপগ্রহটির কক্ষপথ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটি সম্পন্ন হতে অনেক বা একাধিক বছর সময় লাগতে পারে।’

‘অন্য সুবিধা হল এই উপগ্রহটি (বাইনারি সিস্টেম) আমাদের অপেক্ষাকৃত কাছাকাছি, জ্যোতির্বিদ্যাগতভাবে বলতে গেলে, মাত্র ১ কোটি ১০ লাখ কিলোমিটার দূরে।’

টরন্টোতে অবস্থিত ইয়র্ক ইউনিভার্সিটির ল্যাসোন্ডে স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক এবং ডিএআরটি’র সহ-গবেষক মাইক ডালি বলেন, ‘জনপ্রিয় ধারণাগুলো মধ্যে একটি হলো উপগ্রহগুলোকে সত্যিকারের হুমকি হয়ে ওঠার আগে বিচ্যুত করা। কিন্তু এর মানে আমাদের অগ্রিম সতর্কতা থাকা দরকার যে, কেউ আমাদের পথে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘তাই সবচেয়ে সহজ পদ্ধতিটির প্রয়োগ করতে যাচ্ছে ডিএআরটি। একটি মহাকাশযানকে উচ্চ গতিতে নিয়ে যাওয়া এবং উপগ্রহতে বিধ্বস্ত করা। এর ফলে সৃষ্ট শক্তিকে উপগ্রহটিকে তার কক্ষপথ থেকে সরানোর কাজে ব্যবহার করা।’

ইউডি

এই বিভাগের সব খবর

কর্ণফুলীতে অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন করায় জরিমানা

জেলার কর্ণফুলী উপজেলায় অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন করায় মো. নাছির উদ্দিন (২৮) নামে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে কর্ণফুলী উপজেলার কালারপোল এলাকার...

খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে মেয়রের নির্দেশ

খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে হবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। নগরীর জলাবদ্ধতা...

বিশ্বকাপে আলোচনার কেন্দ্রে গোল্ডেন বুটের লড়াই

সাধারণত বিশ্বকাপের একটি উপকাহিনী হিসেবে বিবেচিত হলেও ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড় এখন অন্যতম প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে। তারকা ফরোয়ার্ডরা শুরু থেকেই দুর্দান্ত...

সর্বশেষ

কর্ণফুলীতে অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন করায় জরিমানা

জেলার কর্ণফুলী উপজেলায় অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন করায় মো....

খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে মেয়রের নির্দেশ

খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে হবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা...

বিশ্বকাপে আলোচনার কেন্দ্রে গোল্ডেন বুটের লড়াই

সাধারণত বিশ্বকাপের একটি উপকাহিনী হিসেবে বিবেচিত হলেও ২০২৬ বিশ্বকাপে...

কৃষিপণ্যের বাজার সম্প্রসারণে চট্টগ্রামে বিপণন কর্মশালা

কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ, রপ্তানি বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং...

খাগড়াছড়িতে সেনা অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য...

চট্টগ্রামে ২০ বছর কারাদ-প্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়া থানার মাদক মামলায় ২০ বছর কারাদ-প্রাপ্ত ও...