রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মুন্সিগঞ্জে গভীর রাতে অভিযান চালিয়ে ২২ হাজার লিটার ডিজেল সহ দুইজনকে আটক করেছে কোষ্টগার্ড

- Advertisement -
Single page 1st Paragraph

মুন্সিগঞ্জের সদর থানা এলাকাধীন পশ্চিম মোক্তারপুরস্থ ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে ২২ হাজার লিটার ডিজেলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাত ৩টার দিকে সদর উপজেলার মুক্তারপুর এলাকা সংলগ্ন নদীতে নোঙর করা ট্রলার থেকে এসব তেল জব্দ করা হয়। এর বাজার মূল্য প্রায় ২৪ লাখ টাকা বলে জানা গেছে।আটকৃতরা হলেন, লক্ষ্মীপুরের কমলনগর থানার চর ফলকন গ্রামের নবীর হোসেনের ছেলে মো. তারেক রহমান (১৯) ও পটুয়াখালীর মহিপুর থানার তাহেরপুর গ্রামের সাত্তার সরদারের ছেলে মো. জলিল সরদার (৪২)।
গতকাল ২৪শে সেপ্টেম্বর শনিবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ ত্বকি বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মুক্তারপুর শাহ সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্টগার্ড। এসময় দুটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়। সেখানে ট্রলারের বাংকার থেকে প্রায় ১৪ হাজার ও ড্রামভর্তি আট হাজারসহ মোট ২২ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়। এসময় দুই তেল চোরাকারবারিকে আটক করা হয়।
কোস্টগার্ডের এই কর্মকর্তা আরও বলেন, আইনি ব্যবস্থা নিতে জব্দ ডিজেলসহ আটকদের মুন্সিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ইমা

এই বিভাগের সব খবর

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতায় শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়: মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, আমাদের স্থানীয়...

খাগড়াছড়ি সদর হাসপাতালে সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান

দুর্গম পার্বত্য অঞ্চলের জনসাধারণের জন্য খাগড়াছড়ি রিজিয়ন এবং খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের যৌথ উদ্যোগে শনিবার বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এই কার্যক্রমের আওতায় সার্জারি,...

কর্ণফুলী ইপিজেড : দুই দশকে রপ্তানি ছাড়িয়েছে ১৪ বিলিয়ন ডলার

দেশের রপ্তানিমুখী শিল্পায়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (কর্ণফুলী ইপিজেড) দুই দশকের পথচলা পূর্ণ করেছে। ২০০৬ সালের ১২ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী...

সর্বশেষ

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতায় শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়: মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়...

খাগড়াছড়ি সদর হাসপাতালে সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান

দুর্গম পার্বত্য অঞ্চলের জনসাধারণের জন্য খাগড়াছড়ি রিজিয়ন এবং খাগড়াছড়ি...

কর্ণফুলী ইপিজেড : দুই দশকে রপ্তানি ছাড়িয়েছে ১৪ বিলিয়ন ডলার

দেশের রপ্তানিমুখী শিল্পায়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে কর্ণফুলী রপ্তানি...

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...