রবিবার, ১ নভেম্বর ২০২৬

মসজিদে জমি দেয়ায় ছেলেরা পিটিয়ে মারল বাবাকে

- Advertisement -
Single page 1st Paragraph

আল্লার ঘর মসজিদের জন্য জমি দান করে দেয়ায় বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মেরেছে দুই ছেলে। নিহত বৃদ্ধ বাবা আরশেদ আলী (৬০) মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের চর উখিয়ারা গ্রামের বাসিন্দা ছিলেন।

রোববার (২৫ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের চর উখিয়ারা গ্রামে।

পুলিশ এ ঘটনায় এক ছেলে, দুই ছেলের বউ ও নাতিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মো. কোহিনুর জানান, এ ঘটনায় ছোট ছেলে খোরশেদ আলীসহ ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

মানিকগঞ্জ সদর থানা পুলিশ জানিয়েছে, নিহত আরশেদ আলীর বড় ছেলে মো. খবিরের বাড়ির সামনে মেহগনি বাগানের পশ্চিমপাশে শ্যালো মেশিনের ঘরের পাশে ভিকটিম আরশেদ আলীর লাশ উদ্ধার করে পুলিশ।

ঘটনা সূত্রে জানা যায়, পারিবারিক কলহ ও জমিজমা বাটোয়ারা সংক্রান্ত বিরোধে ভিকটিম আরশেদ আলীর বড় ছেলে মো. খবির হোসেন (৪০) বড় ছেলের বউ মোসাম্মৎ সাহেরা (৩০) ছোট ছেলে মো. খোরশেদ আলী (৩৫) ছোট ছেলের বউ রুমা (২৫) ও নিহত আরশেদ আলীর প্রবাসী মেয়ে আসমানীর বড় ছেলে (নাতি) মোহাম্মদ আহাদ (২৫) পরস্পরের যোগসাজশে আরশেদ আলীকে লোহার হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে হত্যা করে।

পুলিশ আরও জানায়, ১৫/২০ দিন আগে ভিকটিম আরশেদ আলী তার বাড়ির পাশে চর উকিয়ার জামে মসজিদের নামে ১০ শতাংশ জমি মৌখিকভাবে দান করেন। মসজিদে জমি দান করাকে কেন্দ্র করে তার ছেলে ও ছেলের বউদের মধ্যে ক্ষোভের প্রেক্ষিতে এই হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে পুলিশের ধারণা।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রউফ সরকার।

ইউডি

এই বিভাগের সব খবর

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে কমছে পাসের হার। ২০২২ সালে যেখানে প্রতি ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৮০ জনের...

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ এবং জিপিএ-৫...

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে বিকল্প অর্থায়নের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে বাংলাদেশের অর্থমন্ত্রী...

সর্বশেষ

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার...

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন...

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...