শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

কাবাডি দলের মেয়েদের হেনস্তার বিষয়ে তদন্ত করছে জেলা প্রশাসন কমিটি

- Advertisement -
Single page 1st Paragraph

নগরীর এয়াকুব আলী দোভাষ বালিকা উচ্চ বিদ্যালয়ের কাবাডি দলের মেয়েদের হেনস্তার বিষয়ে তদন্ত শুরু হয়েছে। জেলা প্রশাসনের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি এ নিয়ে কাজ করছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) তদন্ত কমিটির আহবায়ক জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনীর নেতৃত্বে তিন সদস্যের কমিটি ঐ স্কুলে গিয়ে ছাত্রী ও শিক্ষকদের সঙ্গে কথা বলেন।

এই ব্যাপারে মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির আহবায়ক হিসেবে আমি ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছি। শুক্রবার কমিটি গঠনের পর বিকেল থেকেই আমরা কাজ শুরু করেছি। সব পক্ষের সঙ্গেই কথা বলার চেষ্টা করছি, তাদের মতামত নিচ্ছি।

তিনি বলেন, কাবাডি দলের ছাত্রীদের কাছ থেকে লিখিত নিচ্ছি সেদিনের ঘটনার বিষয়ে। আমরা তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব। তদন্ত কাজ শেষ হয়নি বলে কিছু বলতে পারছি না।

চট্টগ্রামের এয়াকুব আলী দোভাষ বালিকা উচ্চ বিদ্যালয়ের কাবাডি দলের মেয়েরা ফ্রেঞ্চ স্টাইলে বেণী করায় প্রধান শিক্ষিকা নিপা চৌধুরী তাদের হেনস্তা করেন বলে অভিযোগ ওঠে। ছাত্রীদের হেনস্তার ঘটনায় একই স্কুলের সহকারী শিক্ষিকা জাহিদা পারভীন মাথার চুল কেটে প্রতিবাদ জানান।

এ ঘটনায় শুক্রবার অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মো. আবু রায়হান দোলনের সই করা চিঠিতে তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়।

ইউডি

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...