শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটির সুন্নাতে খতনা ও নাক-কান ছেদন অনুষ্ঠা

হালাল উপায়ে রোজগার পরম এবাদত- আ জ ম নাছির উদ্দীন

- Advertisement -
Single page 1st Paragraph

বিশ্ব অলি শাহানশাহ হযরত জিয়াউল হক মাইজভান্ডারীর ৩৪তম ওরশ শরীফ উপলক্ষে আজ ২৪ সেপ্টেম্বর শনিবার দুপুরে পাহাড়তলীস্থ আবদুল আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড শাখার উদ্যোগে বিনামূল্যে সুন্নাতে খতনা ও নাক-কান ছেদন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

অনুষ্ঠানে তিনি বলেন, হালাল উপায়ে রোজগারের মধ্যে সুখ শান্তি নিহিত রয়েছে। হালাল উপায়ে জীবিকা নির্বাহ করে আমাদেরকে নিত্যধর্ম পালনের জন্য আল্লাহতা’লা নির্দেশনা দিয়েছেন। হারাম পন্থায় কিছু অর্জনের মাঝে কোন তৃপ্তি নেই। সুখ নেই। হালাল রোজগার পরম এবাদত। হালাল রুজি রোজগারের মধ্য দিয়ে মহান আল্লাহতা’লার নৈকট্য লাভ করা যায়।

মোজাফফর আহম্মেদ মাসুমের সভাপতিত্বে ও মো. আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে মো. রেজাউল আলী জসিম, এরশাদ মামুন, তসলিমা নুরজাহান রুবী, ডা. সাইফুদ্দিন মাহমুদ, মো. শাহান চৌধুরী, মো. জাহাঙ্গীর আলম, মো. আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন জাহেদ, রিয়াজুল ইসলাম, মো. আবছার, শফিকুল ইসলাম মানিক, নূর মোহাম্মদ, পারভেজ প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ১২০ জন ছেলের সুন্নাতে খতনা ও ২০০ জন মেয়ের নাক-কান ছেদন সম্পন্ন করা হয়েছে।

ইউডি

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...