রবিবার, ২১ জুন ২০২৬

লামায় বাংলাদেশ আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের ফাইতং ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা উপজেলায় ফাইতং ইউনিয়ন মহিলা আওয়ামী লীগকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ত্রি-বার্ষিক সম্মেলন।

ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ফাইতং উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ঝাঁকঝমকপূর্ণভাবে শুক্রবার(২৩ সেপ্টেম্বর) দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বান্দরবান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ক্যসাপ্রু মার্মা।

এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবুল কালাম মুন্না, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জহুরা চৌধুরী, সাধারণ সম্পাদক টিংটিং মে মার্মা ও যুগ্ন সাধারণ সম্পাদক মিল্কি চৌধুরী প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। সম্মেলনের উদ্ভোধন করেন, বান্দরবান জেলা পরিষদের সদস্য ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা পারুল। সম্মেলনে সকলের মতামতের ভিত্তিতে শাহেলা বেগমকে সভাপতি, ইয়াসমিন আরা বেগম, জান্নাতুল মাওয়া, মমতাজ বেগম, গোলাপজান বেগম ও ইসমত আরা বেগমকে সহ-সভাপতি, শৈওয়ংচিং মার্মাকে সাধারণ সম্পাদক, আমেনা বেগম ও আয়েশা বেগমকে যুগ্ন-সাধারণ সম্পাদক, জুলেখা আক্তার, আমেনা বেগম ও শারমিন জান্নাত লিপিকে সাংগঠনিক সম্পাদক করে আংশ কমিটি গঠন করা হয়। উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা পারুল কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে বলেন, আগামী এক মাসের মধ্যে সকলের সাথে সমন্বয় করে ৫১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি গঠনের শর্তে আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

এর আগে ফাইতং ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে মো. জালাল উদ্দিন সভাপতি, উ¤্রামং মার্মা, শহিদুল্লাহ মিন্টু, ধর্ম চরণ ত্রিপুরা ও মাহমুদুর রহমান শুক্কুর সহ-সভাপতি, ওমর ফারুখ সাধারণ সম্পাদক, শেখ এহসান উল্লাহ ও থোয়াইহ্লা মার্মা যুগ্ন সাধারণ সম্পাদক, বেলাল উদ্দিন আইন সম্পাদক, ক্য¤্রাউ মার্মা ও সুজা আকবর সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়। এ কমিটিও গঠনের সত্যতা নিশ্চিত করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম বলেন, আগামী ১০ অক্টোবরের মধ্যে ৬৯ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি গঠনের শর্তে নব গঠিত কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

সম্মেলনে বক্তারা বলেন, বর্তমান সরকার নারীদের জীবনমান উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নিয়ে কাজ করে যাচ্ছেন। তার মধ্যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতাসহ অসংখ্য ভাতা চালু করেছে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশকে বিশ্বের দরবারে একটি উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তাই মহিলা আওয়ামীলীগ কর্মীদেরকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার স্বপ্ন পূরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

ইমা

এই বিভাগের সব খবর

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

সর্বশেষ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...