শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

সাড়া ফেলেছে জয়ার ‘বিউটি সার্কাস’

- Advertisement -
Single page 1st Paragraph

‘ বিউটি সার্কাস ‘ ছবিটি পরিচালনায় দারুণ নৈপুণ্যের স্বাক্ষর রেখেছেন চট্টগ্রামের ছেলে মাহমুদ দিদার। টিভি পর্দায় নিজের মুন্সিয়ানা প্রতিষ্ঠিত করে বড়পর্দায় নির্মাতা হিসেবে অভিষেক ঘটলো মাহমুদ দিদারের।

ছবিটি মুক্তির প্রথম দিনেই করেছেন বাজিমাত। সকাল থেকেই রাজধানী, বন্দর নগরী চট্টগ্রাম, সিলেটের বিভিন্ন প্রেক্ষাগৃহে ঢুঁ দিচ্ছেন নির্মাতা সহ ছবির অভিনয়শিল্পী ও কলাকুশলীরা।

শুক্রবার একই দিনে দুটি নতুন ছবি মুক্তি পেয়েছে। দেশের ৩৫টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে র‌্যাবের পৃষ্ঠপোষকতায় নির্মিত সিনেমা অপারেশন সুন্দরবন। আর ১৯টিতে মুক্তি পাচ্ছে সরকারি অনুদানে নির্মিত সিনেমা বিউটি সার্কাস। বড় কোনো উৎসব ছাড়াই অনেক দিন পর একই দিনে মুক্তি পেলো বহুল প্রতীক্ষিত দুই সিনেমা বিউটি সার্কাস ও অপারেশন সুন্দরবন। তারকাবহুল দুই ছবি মুক্তি নিয়ে জোর আলোচনা ছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। মুক্তির আগে দুই ছবির পরিচালক, কলাকুশলীরা ব্যস্ত ছিলেন প্রচারে।

চট্টগ্রাম শহরের ফিনলে স্কয়ারের সিলভার স্ক্রিনে প্রথম শো সমাপ্তির পর থেকেই অনেকেই ‘বিউটি সার্কাস’ নিয়ে ইতিবাচক মন্তব্য করছেন। সাধারণ দর্শকের কাছে ছবিটি পাচ্ছে ভালো রেটিং। অবশ্য ‘বিউটি সার্কাস ‘ ছবিটির ট্রেলার ও গান প্রকাশ করেই সিনেপ্রেমী মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে তারকাবহুল এই ছবি মুক্তির খবর।

আরো যেসব প্রেক্ষাগৃহে দেখা যাবে বিউটি সার্কাস- লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স (সিলেট), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), মম ইন (বগুড়া), পূরবী (ময়মনসিংহ), বিজিবি (সিলেট), তাজ সিনেমা (নওগাঁ), সংগীত সিনেমা (খুলনা), মর্ডান সিনেমা (দিনাজপুর), পান্না সিনেমা (মুক্তারপুর), রাজ সিনেমা (কুলিয়ারচর), মাধবী সিনেমা (মধুপুর), আনন্দ সিনেপ্লেক্স (গুরু দাসপুর), রাজিয়া সিনেমা (নাগরপুর)।

সিনেমাটি নিয়ে সাধারণ দর্শক থেকে সিনে-আলোচকরাও মুখিয়ে, সমকালীন নির্মাতা, তারকারাও ‘বিউটি সার্কাস’ দেখতে দর্শকদের অনুরোধ করছেন। সিনেমাটিতে সার্কাসকন্যা ‘বিউটি’ চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।

লুকিয়ে সার্কাস দেখা জয়াকে ভেবেই সিনেমাটির গল্প লেখা। চরিত্র কেমন হবে, বাস্তব অভিজ্ঞতা নিয়ে চিত্রনাট্য লিখতে জয়া আহসান, পরিচালক ও সহকারী নিয়ে ছুটলেন রাজবাড়ী, লুকিয়ে যাত্রা দেখতে। জয়া কয়েক দিন থাকলেন সেখানে। সে সময় তিনি খুব কাছ থেকে দেখেন সার্কাসের রঙিন মানুষদের পেছনের সংগ্রাম। তাঁদের সঙ্গে জয়ার সখ্য বাড়তে থাকে। সেই মানুষ ও গল্পগুলো পরে বিউটি সার্কাস-এ জায়গা করে নিয়েছে।

জয়া বলেন, ‘সার্কাসের মেয়েগুলো কীভাবে মেকআপ নেয়, কী পোশাক পরে, তাদের আচরণ কেমন-এগুলো তাদের সঙ্গে থেকে দেখেছি।’ তখন থেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন, সার্কাসের দড়ির ওপর নিজেই হাঁটবেন। যত উঁচুই হোক, ডামি ব্যবহার করবেন না। সিনেমায় দেখা যাবে ৬০ ফুট ওপর থেকে জয়ার নিচে নামার দৃশ্য।

সার্কাস নিয়ে গল্প, সেখানে হাতি, ঘোড়া, বানর, কুকুর, পাখি থাকবে না, তা কি হয়? প্রাণিপ্রেমী জয়া যেখানে আছেন, সেখানে পশুপাখিদের সঙ্গে খাতির জমবে না, সেটাও ভাবা যায় না। জয়া বলেন, ‘যত দিন শুটিংয়ে ছিলাম, তত দিন সার্কাসের যত পশুপাখি ছিল, সব কটির যত্ন আমি নিজে নিয়েছি। খেতে দেওয়া, যত্ন নেওয়া-সবই আমি করেছি। চাইছিলাম এগুলোর যেন কোনো ক্ষতি না হয়।’

তারকাবহুল ছবিতে জয়া আহসান ছাড়াও আছেন তৌকীর আহমেদ, ফেরদৌস, এ বি এম সুমন, গাজী রাকায়েত, শতাব্দী ওয়াদুদ এবং প্রয়াত এস এম মহসীন ও হুমায়ুন সাধু। ছবিটি নিয়ে ফেরদৌস বলেন, ‘এ ধরনের গল্পে এই প্রথম অভিনয় করেছি। আমার বখতিয়ার চরিত্রে দর্শক অন্য এক ফেরদৌসকে পাবেন।’

এই বিভাগের সব খবর

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

সর্বশেষ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...