সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে গৃহবধূকে দুই দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ, ধর্ষক রনজিত আটক

- Advertisement -
Single page 1st Paragraph

তিন সন্তানের জননী এক গৃহবধূকে দুই দিন আটকে রেখে ধর্ষণ করার অভিযোগে বৃহস্পতিবার( ২২শে সেপ্টেম্বর) মধ্যরাতে ফতুল্লা রেললাইন বটতলা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে আটক গৃহবধূকে উদ্ধার ও অভিযুক্ত ধর্ষক রনজিত (৩৫)কে আটক করেছে ফতুল্লা থানা পুলিশের একটি দল।

শুুক্রবার( ২৩শে সেপ্টেম্বর) ঐ গৃহবধূ বাদী হয়ে দায়ের করা মামলার এজাহারে উল্লেখিত বিবরন ও গৃহবধূর সঙ্গে কথা বলে জানা যায়, আসামী রনজিত পটুয়াখালী জেলার মীর্জাগন্জ থানাধীন পূর্ব সুবিদাখালি গ্রামের সন্জয় হাওলাদারের ছেলে।তবে বর্তমানে সে ফতুল্লা রেললাইন বটতলা এলাকার হাজী অলিউল্লাহর বাসায় ভাড়া থাকে।ঐ গৃহবধূর স্বামীর বাড়ীও পটুয়াখালী জেলার মীর্জাগন্জ থানা এলাকায়।
সন্তানদের নিয়ে তিনি সেখানেই বাস করতেন।তাঁর স্বামী কর্মসূত্রে যশোরে থাকেন।চলতি বছরের গত ২০শে মার্চ অসুস্থ হয়ে ঐ গৃহবধূ সেখানকার এক হাসপাতালে চিকিৎসা নিতে যান।চিকিৎসক জরুরী গৃহবধূর শরীরে রক্ত প্রয়োজন জানান।ঐ সময় রনজিত পটুয়াখালী অবস্থান করছিলো।রক্তদান সংগঠন ব্লাড ডোনারের হয়ে সে গৃহবধূকে রক্ত দেয়।গৃহবধূ সুস্থ হলে রক্তদাতাকে কৃতজ্ঞতা জানান।তখন রনজিত ভালো মানুষের বেশ ধরে গৃহবধূর মোবাইল নম্বর নেয়।ঐ গৃহবধূ জানান, তারপর থেকে রনজিত সময়ে অসময়ে কল করে বিভিন্ন অশ্লীল ইঙ্গিতবাহী কথা বলতো।একসময় সে গৃহবধূকে প্রেমের প্রস্তাব দিয়ে তাঁর সঙ্গে শারিরীক সম্পর্কে জড়াতে বলে।প্রতিবারই গৃহবধূ তা প্রত্যাখান করলেও রনজিতের উত্যক্ত করা বাড়াবাড়ি রকমের হওয়ায় তিন সন্তানকে নিয়ে তিনি পাগলার নন্দলালপুরে বাস করা বাবার বাড়ী চলে আসেন।এই খবর জানতে পেরে গত ২১শে সেপ্টেম্বর বুধবার রনজিত সেখানে গিয়ে ওঠে।
জরুরী কথা আছে বলে গৃহবধূকে নিয়ে ফতুল্লা রেললাইন বটতলা এলাকার ভাড়া বাসায় আসে। তারপর একটি রুমে তাঁকে আটকে রেখে দুই দিন ধরে রনজিত তাঁকে জোরপূর্বক ধর্ষন করে।
ওদিকে মেয়ে বাসায় না আসায় চিন্তিত বাবা-মা মোবাইলে মেয়ের সাথে যোগাযোগ করতে চেষ্টা করে সংযোগ পাচ্ছিলোনা।শেষে ২২ তারিখ বৃহস্পতিবার বিকেলে মেয়ের সাথে মোবাইলে কথা বলে জানতে পারেন রনজিত তাঁকে আটকে রেখেছে।একথা জেনে তাঁর বাবা ফতুল্লা মডেল থানায় এসে পুলিশকে সব জানালে রাতে পুলিশ  ঐ বাসায় অভিযান চালিয়ে গৃহবধূকে উদ্ধার ও রনজিতকে আটক করে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক গোলাম মোস্তফা জানান,গৃহবধূ মামলা করার পর ডাক্তারী পরীক্ষার জন্য তাঁকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।রনজিতকে ঐ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

ইমা

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...