বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

লামায় সেনাবাহিনীর মানবিক সহায়তা পেল ১শ কর্মহীন ও ছিন্নমূল পরিবার

- Advertisement -
Single page 1st Paragraph

প্রাণঘাতী করোনা ভাইরাস পরিস্থিতিতে দেশব্যাপী অসহায় ও দুঃস্থ মানুষের জন্য বাংলাদেশ সেনাবাহিনী মানবিক সহায়তা করে চলেছে। এ ধারাবাহিকতায় সোমবার দুপুরে বান্দরবানের আলীকদম সেনাবাহিনীর উদ্যোগে লামা উপজেলার দুর্গম পাহাড়ি গজালিয়া ইউনিয়নের ১০০ কর্মহীন ও ছিন্নমূল পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ সময় সেনাবাহিনীর আলীকদম জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মনজুরুল হাসান (পিবিজিএম,পিএসসি), গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। যথাযথ স্বাস্থ্য বিধি মেনে গজালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য সহায়তা হিসেবে দেয়া হয় চাল, আটা, ডাল, লবণ, খেজুর সহ বিভিন্ন খাদ্য সামগ্রী।
খাদ্য সামগ্রী প্রদানের সময় আলীকদম সেনাবাহিনীর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মনজুরুল হাসান (পিবিজিএম,পিএসসি) বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে সরকার প্রদত্ত বিধি নিষেধ অনুসরণে কার্যকরী ভূমিকা গ্রহণের পাশাপাশি সাধারণ মানুষের মাঝে বাংলাদেশ সেনাবাহিনী মানবিক সহযোগিতা প্রদান করছে। দেশের করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। এলাকায় শান্তি, শৃংখলা ও নিরাপত্তা বজায় রাখতে সকলের সহযােগীতা কামনা করেন সেনাবাহিনীর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মনজুরুল হাসান।

এই বিভাগের সব খবর

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের ন্যস্ত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এ...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন...

সর্বশেষ

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ...

বান্দরবানের বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

জেলার থানচি উপজেলার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ...

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: লুণ্ঠিত মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে...

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...