রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মুন্সিগঞ্জের মোক্তারপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় দুই মামলায় আসামী ১৩৬৫

মুন্সিগঞ্জে নিহত শাওনের রাজনীতি করার কথা জানতেন না পরিবারের কেউ,বাড়ীতে শোকের মাতম

- Advertisement -
Single page 1st Paragraph

গত ২১শে সেপ্টেম্বর মুন্সিগঞ্জের মোক্তারপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষের  ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ২২শে
সেপ্টেম্বর রাত দশটার সময় মৃত্যুবরণ করেন যুবদল কর্মী দাবী করা শাওন(২৭)।সেই ঘটনার আপডেট খবর সংগ্রহ করতে আজ শুক্রবার(২৩শে সেপ্টেম্বর) সরেজমিনে মুন্সিগঞ্জে গিয়ে প্রথমেই নিহত শাওনের বাসায় যান এই প্রতিবেদক।
সদর থানাধীন মিরকাদিম পৌর এলাকার ৮নং ওয়ার্ডভুক্ত মুরমা গ্রামের সোহরাব আলী ভূঁইয়ার চার ছেলে ও এক মেয়ের ভেতর শাওন সবার বড় সন্তান।অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা  শাওন ২০২১ সালে বিয়ে করেন। তাঁর স্ত্রীর নাম সাদিয়া।তাঁদের শাহাদ ভূঁইয়া নামের আট মাস বয়সী একটি ছেলে আছে।এই প্রতিবেদক শাওনের বাসায় গিয়ে নিজের পরিচয় দিতেই বিলাপ করে কেঁপে ওঠেন শাওনের মা লিপি বেগম।

তিনি বলেন, দুপুরে গাড়ী চার্জে দিয়া বাসায় আইসা তাড়াতাড়ি ভাত বাড়তে বলে গোসল করতে যায়।তাড়াহুড়া কইরা খাওয়া শেষ কইরা বাইর হইয়া যায়।বিকালে খবর পাই পুলিশ শাওনরে গুলি করছে।কাল রাইতে আমার কলিজার টুকরাটা মইরাই গেলো।
তিনি প্রশ্ন করে বলেন,কি দোষ আছিল আমার পোলাডার?ক্যান হেরে গুলি কইরা মাইরা ফালাইল?আমার ছোট নাতিটা বাপ ডাকার আগেই এতিম হইয়া গেল।
শাওনের স্ত্রী সাদিয়া কান্না জড়িত কন্ঠে বলেন,শাওনের উপর চাপ কিছুটা কমাতে তিনি বাবার বাড়ী ও শ্বশুরবাড়িতে কয়েকদিন করে থাকেন।
ঘটনার দিন সাদিয়া বাবার বাড়িতে ছিলেন।সকালে ফোনে শাওন তাঁকে বলেছিলো সন্ধ্যায় সেআমাদের নিতে আসবে।আর এলো না শাওন।সাদিয়া তাঁর স্বামী হত্যার বিচার দাবী করেন। সে রাজনীতি করতো কিনা জানতে চাইলে পরিবারের সদস্যরা ও এলাকার মানুষজন বলেন,শাওন কোন দল করতোনা।তাঁর উপার্জনে নির্ভর পুরো পরিবার।
এজন্য সে যতো বেশি সময় সম্ভব অটোরিকশা চালাতো।শাওনের ছোট ভাই সোহান জানায়,বন্ধু বান্ধবদের সাথে মাঝে মধ্যে শাওন মিছিলে যেতো।
আওয়ামী লীগের মিছিলেও সে গিয়েছে আগে। গ্রামের সবাই বলেন শাওনের মতো ভালো আর নিরীহ ছেলে গ্রামে আর নেই।এমন ভালো একটি ছেলে এতো অল্প বয়সে হত্যার শিকার হবে,এটা তাঁরা মেনে নিতে পারছেন না।তাঁরা শাওন হত্যার বিচার দাবী করেন।
প্রতিবেদক বিকাল সাড়ে পাঁচটায় শাওনের বাড়ি ত্যাগ করার সময় পর্যন্ত লাশ এসে পৌঁছায়নি।
পরে সন্ধ্যা সাড়ে ছয়টার সময় ঢাকায় অবস্থান করা প্রতিবেদকের এক সাংবাদিক বন্ধু তাঁকে জানান শাওনের জানাজা পড়ানো হচ্ছে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।এখানে জানাজা শেষে লাশ  মুন্সিগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবে।
এদিকে সংঘর্ষে আহত সদর থানার ওসি তারিকুজ্জামান জানান,ঐ ঘটনায় দুটো মামলা দায়ের করা হয়েছে। যার একটিতে পুলিশ আর অন্যটিতে মোক্তারপুরের এক শ্রমিকলীগ নেতা বাদী হয়েছেন।দুটি মামলাতেই ৩৬৫ জনের নাম উল্লেখ করে মোট ১৩৬৫ জনকে আসামী করা হয়েছে।এ পর্যন্ত ২৫ জনকে আটক করা হয়েছে।
তাঁদের আদালতের মাধ্যমে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি।

ইমা

এই বিভাগের সব খবর

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতায় শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়: মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, আমাদের স্থানীয়...

খাগড়াছড়ি সদর হাসপাতালে সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান

দুর্গম পার্বত্য অঞ্চলের জনসাধারণের জন্য খাগড়াছড়ি রিজিয়ন এবং খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের যৌথ উদ্যোগে শনিবার বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এই কার্যক্রমের আওতায় সার্জারি,...

কর্ণফুলী ইপিজেড : দুই দশকে রপ্তানি ছাড়িয়েছে ১৪ বিলিয়ন ডলার

দেশের রপ্তানিমুখী শিল্পায়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (কর্ণফুলী ইপিজেড) দুই দশকের পথচলা পূর্ণ করেছে। ২০০৬ সালের ১২ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী...

সর্বশেষ

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতায় শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়: মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়...

খাগড়াছড়ি সদর হাসপাতালে সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান

দুর্গম পার্বত্য অঞ্চলের জনসাধারণের জন্য খাগড়াছড়ি রিজিয়ন এবং খাগড়াছড়ি...

কর্ণফুলী ইপিজেড : দুই দশকে রপ্তানি ছাড়িয়েছে ১৪ বিলিয়ন ডলার

দেশের রপ্তানিমুখী শিল্পায়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে কর্ণফুলী রপ্তানি...

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...