বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

জাপার চেয়ারম্যান জিএম কাদের চট্টগ্রামে আসছেন কাল

- Advertisement -
Single page 1st Paragraph

আগামীকাল ২৪ সেপ্টেম্বর শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যান, সংসদে বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু জি.এম কাদের এমপি, সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এম.পি, জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু এম.পি, জাপার চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব এডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়াসহ একাধিক নেতৃবৃন্দ সকাল ১০ টা ৩০ মিনিটে বিমানযোগে চট্টগ্রাম আসছেন।

জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য নাছির উদ্দিন ছিদ্দিকী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম কাদের সহ সফরসঙ্গী নেতৃবৃন্দ চট্টগ্রাম বিমানবন্দর থেকে সরাসরি নগরীর জামালখানস্থ রীমা কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টির প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমদ বাবলুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিতব্য চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় পার্টি আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

বিকাল ৩ টায় রীমা কমিউনিটি সেন্টার থেকে ফিরিঙ্গীবাজারস্থ জাপার প্রয়াত নেতা বীর মুক্তিযোদ্ধা শ্রী তপন চক্রবর্ত্তীর বাসভবনে যাবেন। জাপা চেয়ারম্যান বিকাল ৪ টায় চট্টগ্রাম সার্কিট হাউজে পৌঁছবেন এবং দলীয় নেতাকর্মী মিডিয়া ও সুধীজনদের সাথে মতবিনিময় শেষে ঐদিন সন্ধ্যা ৭ টা ৫৫ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্স যোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা।

ইমা

এই বিভাগের সব খবর

লেখক পাঠকের পদচারণায় মুখর চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বইমেলা

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত মঞ্চে পাঁচদিন ব্যাপি বইমেলার বুধবার দ্বিতীয় দিনে লেখক পাঠকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। বিকেল গড়িয়ে...

সামনের দিনগুলোতে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দেশের অর্থনৈতিক উন্নয়ন ও শৃঙ্খলা নিশ্চিত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে। আগামী দিনগুলোতে দেশের...

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর আইসিসি টেস্ট দলীয় র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেছে বাংলাদেশ। আজ আন্তর্জাতিক...

সর্বশেষ

লেখক পাঠকের পদচারণায় মুখর চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বইমেলা

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত...

সামনের দিনগুলোতে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান...

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ...

জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (কপ-৩১)...

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক...

সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলার রায় ১৯ নভেম্বর

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও...