সোমবার, ১৫ জুন ২০২৬

চট্টগ্রামসহ ১৯ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বিউটি সার্কাস’

- Advertisement -
Single page 1st Paragraph

বন্দরনগরী চট্টগ্রামসহ দেশের ১৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বিউটি সার্কাস’। মাহমুদ দিদার নির্মিত চলচ্চিত্রটি মুক্তি পাবে আগামীকাল শুক্রবার (২৩ সেপ্টেম্বর)।

সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করছেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান।

এরই মধ্যে প্রচারণায় নিয়মিত রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে সিনেমাটির সব কলাকুশলী। সরকারের অনুদানপ্রাপ্ত (২০১৪-১৫), ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্রটি নিবেদন করছে বসুন্ধরা গুঁড়া মসলা।

নির্মাতা মাহমুদ দিদার বলেন, মুক্তির আগেই বিউটি সার্কাস নিয়ে মানুষের প্রত্যাশা ও ভালোবাসা অভাবনীয়। সিনেমাটি নিয়ে আমাদের দীর্ঘদিনের লড়াই শেষ হতে যাচ্ছে। আশা করছি আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক দর্শকরা সিনেমা হলে গিয়ে উপভোগ করবেন।

২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি নওগাঁর সাপাহার, মানিকগঞ্জে সার্কাসের বিশাল যজ্ঞে দুইশ জনের নির্মাণসঙ্গী নিয়ে প্রায় দুই হাজার গ্রামবাসীর অংশগ্রহণে সিনেমাটির চিত্রধারণের কাজ করেন মাহমুদ দিদার। এজন্য সার্কাস প্যান্ডেল নির্মাণ ও গ্রাম্যমেলার আয়োজন করতে হয়েছিল।

২০১৭ সালে নির্মাণকাজ শুরু হলেও সিনেমাটির ব্যাপ্তি ও নির্মাণের বৃহৎ আয়োজন সম্পন্ন করতে প্রায় পাঁচ বছর সময় লেগে যায়। করোনার কারণেও পিছিয়েছে বহুল প্রতীক্ষিত এ সিনেমার মুক্তি।

সিনেমাটির মধ্য দিয়ে দীর্ঘদিন পর দেশের বড়পর্দায় হাজির হচ্ছেন জয়া আহসান।অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, তৌকির আহমেদ, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, হুমায়ূন সাধু, মানিসা অর্চি প্রমুখ।

সিনেমাটির তিনটি গান গেয়েছেন চিরকুট ব্যান্ডের ভোকাল শারমিন সুলতানা সুমী, অ্যাশেজ ব্যান্ডের ইভান ও টুনটুন বাউল। সিনেমাটির পরিবেশক অ্যাকশন কাট্র।

যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বিউটি সার্কাস

রাজধানীর স্টার সিনেপ্লেক্স- বসুন্ধরা সিটি, স্টার সিনেপ্লেক্স- এস.কে.এস টাওয়ার, মহাখালী, স্টার সিনেপ্লেক্স- বিজয় সরণি, স্টার সিনেপ্লেক্স- সনি স্কয়ার, মিরপুর, ব্লকবাস্টার সিনেমাস- যমুনা ফিউচার পার্ক, লায়ন সিনেমাস- কদমতলী (কেরানীগঞ্জ)।

ঢাকার বাইরে গ্রান্ড সিলেট সিনেপ্লেক্স- সিলেট, সিলভার স্ক্রিন- চট্টগ্রাম, মম ইন- বগুড়া, পূরবী- ময়মনসিংহ, বিজিবি- সিলেট, তাজ সিনেমা- নওগাঁ, সংগীত সিনেমা- খুলনা, মর্ডান সিনেমা- দিনাজপুর, পান্না সিনেমা- মুক্তারপুর, রাজ সিনেমা- কুলিয়ারচর, মাধবী সিনেমা- মধুপুর, আনন্দ সিনেপ্লেক্স- গুরুদাসপুর, নাটর, রাজিয়া সিনেমা- নাগরপুর, টাঙ্গাইল।

এই বিভাগের সব খবর

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়  যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৫ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার...

সর্বশেষ

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...

হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু

: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে...

লামা সাংবাদিক ইউনিটি’র নির্বাচনে ফের সুজন সভাপতি, তামিম সাধারণ সম্পাদক ও রমিজ কোষাধ্যক্ষ নির্বাচিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা সাংবাদিক...

এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট

সিঙ্গাপুরের জয়ের রেশ কাটতে না কাটতেই এবার মিশন ‘চীন’।...