সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মুন্সিগঞ্জে বুধবারের সংঘর্ষের পর আত্মগোপনে বিএনপি নেতাকর্মীরা,আটক ২৫

- Advertisement -
Single page 1st Paragraph

মুন্সিগঞ্জের মোক্তারপুরে বুধবার সংঘটিত বিএনপি – পুলিশ সংঘর্ষের ঘটনায় শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।আওয়ামী লীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ গতকাল সাংবাদিক ও পুলিশের উপর হামলার প্রতিবাদে দিনভর শহরজুড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।তাঁরা বিভিন্ন মিডিয়ার ভিডিও ফুটেজ দেখিয়ে বলেন, গতকাল সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত ভাবে তাঁরা পুলিশ ও সংবাদকর্মীদের উপর হামলা চালিয়েছে।তাঁরা আরও বলেন,গতকাল বিএনপির মিছিলে পুলিশ বাঁধা দেয়নি।বরং মিছিলের সামনে থাকা সিনিয়র নেতাদের ভদ্র ভাবে বলেছেন, তাঁরা যেনো নিজেদের কার্যালয়ের আশেপাশে থেকেই কর্মসূচী পালন করেন।হঠাৎ কোন কারণ ছাড়াই বৃষ্টির মতো পুলিশের উপর ইট ছুঁড়তে শুরু করে দিলো।উপস্থিত সংবাদকর্মীদের উদ্দেশ্য করে বক্তারা বলেন,আপনারা পুরো ঘটনার সাক্ষী।
কেনো তাঁরা তিনদিক থেকে পুলিশকে ঘিরে ধরলো,জীবন বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়েও তাঁরা রক্ষা পাননি।তাঁদের বেদম প্রহার করা হয়েছে।পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তিনজন সংবাদকর্মী আহত হয়েছেন।বিস্তীর্ণ এলাকায় তান্ডব চালিয়ে দশটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে।বক্তারা হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন,এসবের পাই পাই হিসাব নেওয়া হবে।
সাংসদ মৃনাল কান্তি দাস গতকাল আহতদের দেখে এসেছেন।বৃহস্পতিবার মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আহতদের দেখতে যান জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান হতে যাওয়া মোঃ মহিউদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুজ্জামান, মুন্সিগঞ্জ পৌর মেয়র ফয়সাল বিপ্লব সহ অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।
এদিকে সরেজমিনে মোক্তারপুরে গিয়ে সেখানেও থমথমে ও আতংকিত পরিস্থিতি বিরাজমান দেখা যায়।শহরের জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে তালা ঝুলতে দেখা যায়। আজ কেউ অফিসে আসেনি বলে জানান আশে পাশের লোকজন।নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন,অহেতুক অতি উৎসাহী হবার খেসারত দিতে হবে নিরপরাধ নেতাকর্মীদের। তিনি বলেন বিএনপির সবাই আত্মগোপনে চলে গেছে।
এ বিষয়ে কথা বলতে উপজেলা বিএনপি সভাপতি মহিউদ্দিন আহমেদ এর মোবাইলে তিনবার কল দিলেও তিনি রিসিভ করেননি।পরে ফোন সুইচড অফ পাওয়া যায়।জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার দেব সাংবাদিকদের জানান আজ ২২শে সেপ্টেম্বর দুপুর পর্যন্ত ২৫ জনকে আটক করা হয়েছে।গতকালের ঘটনায় ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন, তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে।বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
অন্যদিকে গুরুতর আহত অবস্থায় গতকাল ঢাকায় পাঠানো তিন বিএনপি কর্মীর মধ্যে মুখে গুলিবিদ্ধ শাওনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন কেউ কেউ। যদিও এর সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

ইমা

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...