বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সন্দ্বীপে জন্মাষ্টমী উদযাপন পরিষদের বিতর্কিত কমিটির অবৈধ কার্যক্রম নিয়ে সংবাদ সন্মেলন

- Advertisement -
Single page 1st Paragraph

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সন্মেলন ২০২১ খ্রীঃ এর ঘোষিত কমিটিকে বাদ দিয়ে অবৈধ ভাবে কমিটি গঠন করে মেয়াদ উত্তীর্ন জেলা কমিটি কর্তৃক অনুমোদন এনে পরিষদ এবং সনাতনী সমাজকে প্রশ্নবিদ্ধ ও কলুষিত করার প্রতিবাদে সংবাদ সন্মেলন করেছে জন্মাষ্টমী উদযাপন পরিষদের একাংশ।
তারা বলেন নির্বাচন কমিশন কর্তৃক দ্বী-বার্ষিক সন্মেলন ও কাউন্সিল অধিবেশন এর মাধ্যমে ঘোষিত কমিটিকে পাত্তা না দিয়ে অন্য একটি পক্ষ দ্রুত সাধারন সম্পাদক পরিবর্তন করে পুর্নাঙ্গ সাংগঠনিক রুপ দিয়ে বিতর্কিত একটি কমিটি মেয়াদোর্ত্তীর্ন জেলা কমিটি থেকে অনুমোদন এনে সভা পরিচালনা সহ, বিভিন্ন কর্মসুচী গ্রহন করে চাঁদা উত্তোলন শুরু করেছে যা সম্পুর্ন আইন পরিপন্থী। এমন কার্যক্রমের কারনে সনাতনী সমাজে দ্বিধা বিভক্তি সহ সন্মেলনের মাধ্যমে ঘোষিত কমিটিকে অবমুল্যান করছে, এতে সন্মেলনের দিন উপস্থিত থাকা সকল কাউন্সিলর চরম অপমান বোধ করছেন। যার প্রতিবাদে ৪৫ সদস্য বিশিষ্ট উপদেষ্ঠা কমিটির প্রায় ২৮ জন একত্রিত হয়ে নির্বাচন কমিশন ও প্রধান উপদেষ্ঠা বরাবরে লিখিত সে কমিটিকে বৈধতা প্রদানের আবেদন করলেও তারা বিভিন্ন ভাবে প্রভাবিত হয়ে বিতর্কিত কমিটিকে বৈধতা দিয়ে আসছে। আমরা এমন কার্যক্রমের নিন্দা জ্ঞাপন সহ বিষয়টির সুষ্ট সমাধান চাইছি। যাতে সন্মেলনের মাধ্যমে স্বীকৃত কমিটিকে অনুমোদন দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে আনিত অভিযোগের বিষয় জানতে চাইলে সেই কমিটির সহ-সভাপতি নরোত্তম গোস্বামী বলেন আমাদের কমিটি বৈধ কারন আমরা জেলা কমিটি থেকে অনুমোদন এনেছি।সন্দ্বীপ উপজেলা প্রশাসনকে অনুমোদিত কমিটি জমা দিয়ে আমরা আমাদের বৈধ কার্যক্রম শুরু করেছি। যারা সংবাদ সম্মেলন করেছে তারা জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেউ না।
তবে জন্মাষ্টমী উদযাপন পরিষদের নব গঠিত কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রবীর কুমার সেন জানান, গত মাসে কেন্দ্রীয় কমিটি গঠনের সময় সবগুলো জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এদের দেওয়া অনুমোদন বৈধ নয়। এই বিষয়ে আমরা পত্রিকায় প্রেস বিজ্ঞপ্তি দিব।
সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সন্মেলনের মাধ্যমে ঘোষিত কমিটির সাধারন সম্পাদক নারায়ন দাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ডাঃ সুবাস চন্দ্র শীল, চন্দন কুমার,নরোত্তম বনিক,গোপাল ভট্টাচার্য,সমীর ভৌমিক,রবি মজুমদার, অরুন দে, টিটু সোম, তপন মজুমদার সহ সনাতনী সম্প্রাদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এই বিভাগের সব খবর

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের ন্যস্ত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এ...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন...

সর্বশেষ

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ...

বান্দরবানের বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

জেলার থানচি উপজেলার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ...

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: লুণ্ঠিত মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে...

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...