রবিবার, ২১ জুন ২০২৬

প্রচারবিমুখ কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজটি সত্যিই অন্যরকম:বিচারপতি হাবিবুল গনি

- Advertisement -
Single page 1st Paragraph

‘অনগ্রসর শিশু-কিশোরদের নিয়ে দুর্গম পাহাড় কোণে প্রচারবিমুখ শিক্ষা প্রতিষ্ঠানটি সত্যিই অন্যরকম, যা প্রশংসার দাবি রাখে। কারণ যেভাবে শিক্ষা, খেলাধুলা ও মূল্যবোধ নিয়ে এখানের শিশুরা বেড়ে ওঠার সুযোগ পাচ্ছে, তা অন্য কোথাও দেখা যায়নি। বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের বোধিছড়াস্থ কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ পরিদর্শনকালে শিক্ষার্থীদের প্যারেড নৈপুণ্য ও ব্যান্ডবাদনা দেখার পর বুধবার(২১ সেপ্টেম্বর) বিকেলে এ মন্তব্য করেন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনি।

তিনি শিশু স্কুল ও কলেজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কোয়ান্টামের এই সুযোগটাকে তোমরা কাজে লাগাবে। ইতোমধ্যে তোমরা অনেকে বুয়েট, মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছ। তোমরা এখন ভালো ও দক্ষ মানুষ হয়ে গড়ে উঠলে দেশ ও জাতি সমৃদ্ধ হবে। তিনি আরও বলেন, আমি কোয়ান্টামের যোগ-মেডিটেশন সম্পর্কে শুনেছিলাম। কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চলে এরকম একটি সুসংগঠিত শিক্ষা প্রতিষ্ঠানের মতো সেবামূলক কার্যক্রম আছে তা আমার জানা ছিল না। এ জন্যে এর প্রতিষ্ঠাতা শহীদ আল বোখারী মহাজাতককে এবং তার সাথে যারা এই সেবামূলক কাজে নিজেকে নিবেদিত করেছেন তাদের আমি অভিবাদন জানাই।’ পরিদর্শনকালে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের অধ্যক্ষ ছালেহ আহমদ ও কোয়ান্টাম ফাউন্ডেশনের অর্গানিয়ার এডভোকেট আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

শেষে চৌকস প্যারেড দল গার্ড অব অনার প্রদানের পর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বিচারপতিকে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মুগ্ধ করে তোলেন বলে জানান, কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের অধ্যক্ষ ছালেহ আহমদ।

ইমা

এই বিভাগের সব খবর

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

সর্বশেষ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...