শুক্রবার, ২৬ জুন ২০২৬

শুরু হচ্ছে চতুর্থ কেএসআরএম অ্যাওয়ার্ডস ফর ফিউচার আর্কিটেক্টস

- Advertisement -
Single page 1st Paragraph

চতুর্থবারের মতো শুরু হচ্ছে ‘কেএসআরএম অ্যাওয়ার্ডস ফর ফিউচার আর্কিটেক্টস: ২০২১-২০২২’। সম্প্রতি এ আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। ‘ইনস্টিটিউট অব আর্কিটেক্টস’ স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের মেধাবী শিক্ষার্থীদের সৃজনশীল গবেষণাপত্রের ওপর ভিত্তি করে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় সমূহের স্থাপত্য বিভাগের প্রধানের কাছে প্রয়োজনীয় ডকুমেন্টসহ তাদের মনোনীত প্রকল্পগুলো জমা দেওয়ার জন্য আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

২০১৯ সাল থেকে প্রতিবছর নবীন স্থপতি, স্টুডিও শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা হিসেবে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। একই সাথে প্রদর্শনী ও প্রকাশনা নিয়ে, স্থাপত্য শিক্ষার্থীদের জন্য সৃজনশীল ডিজাইন ও আইডিয়া তুলে ধরার এক অনন্য ও গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি।

প্রতিবছর দেশের শীর্ষস্থানীয় ইস্পাত প্রস্তুতকারী শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম এবং ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের (আইএবি) যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। এ উপলক্ষে সম্প্রতি প্রকল্প আহ্বান করা হয়েছে।

স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান মনোনীত প্রকল্পগুলো জমা দেওয়া যাবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। ৬ নভেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে ডিজিটাল কপি। হার্ড কপি জমা দেওয়া যাবে ১২ নভেম্বর দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত। ফলাফল ঘোষণা ১৩ নভেম্বর। নির্বাচিত প্রকল্পগুলোর প্রদর্শনী চলবে ১৪ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত। প্রদর্শনীর শেষ দিন অর্থাৎ ১৭ নভেম্বর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

ইমা

 

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রির অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট...

সর্বশেষ

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন...

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া...

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...