বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আইনজীবী সমিতির গণস্বাক্ষর কর্মসূচি

চট্টগ্রামের স্বার্থে সিআরবি রক্ষা করতে হবে: ড. অনুপম সেন

- Advertisement -
Single page 1st Paragraph

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সমাজ বিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন বলেছেন, চট্টগ্রামের স্বার্থে সিআরবির প্রাণ প্রকৃতিকে রক্ষা করতে হবে। সিআরবির মতো একটি সংরক্ষিত এলাকা নষ্ট করার অধিকার কারো নাই। সিআরবি আমাদের প্রাণ। প্রাণ ছাড়া চট্টগ্রাম বাচবে না। সিআরবির প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে-শহিদের কবরের উপরে চট্টগ্রামবাসী কোনো প্রাইভেট হাসপাতাল চায় না।

সিআরবি রক্ষায় নাগরিক সমাজ চট্টগ্রামে চলমান প্রতিবাদ কর্মসূচির অংশ হিসাবে আজ ২৪ আগষ্ট মঙ্গলবার সকাল ১০ টায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিতে আইজীবীদের উপস্থিতিতে সি আর বি রক্ষায় গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ড. অনুপম সেন এসব কথা বলেন।
ড. অনুপম সেন আরো বলেন, শতবর্ষী বৃক্ষরাজী পাহাড়, টিলা ও উপত্যকায় ঘেরা বাংলাদেশের ইতিহাস- ঐতিহ্য ম-িত অনন্য প্রাকৃতিক স্থান সিআরবি ধ্বংসের পায়তারা কোন ভাবেই চট্টগ্রামবাসী মেনে নেবে না ।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিনের সঞ্চালনায় গণস্বাক্ষর কর্মসূচিতে বক্তব্য দেন নাগরিক সমাজ চট্টগ্রামের সদস্যসচিব অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, নাগরিক সমাজ চট্টগ্রামের কো-চেয়ারম্যান ডা. মাহাফুজুর রহমান, ড. ইদ্রিছ আলী, অ্যাডভোকেট মুজিবুল হক, শেখ ইফতেখার সাইমুন চৌধুরী, রতন কুমার রায়, বদরুল আনোয়ার চৌধুরী, সৈয়দ মোক্তার আহম্মেদ, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ফারুক, মোহাম্মদ আবু হানিফ, আবদুর রশিদ, নাজমুল আহসান খান আলমগীর, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ, অ্যাডভোকেট আখতার কবির, চট্টগ্রাম আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক আবদুল আল মামুন, কাজী নাজমুল হক, শাহাদাত হোসেন, মোছাহেব উদ্দীন বখতেয়ার, রাশেদুল আলম রাশেদ, তানভীর আরাফাত, কামাল পারভেজ প্রমুখ।

এই বিভাগের সব খবর

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: লুণ্ঠিত মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে রনজিনা পারভীন (৫৫) নামের এক স্কুলশিক্ষিকার মৃত্যুর ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার...

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে গত নয় মাসে দেশে খেলাপি ঋণের (এনপিএল) পরিমাণ প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট কমেছে। ২০২৫ সালের সেপ্টেম্বরের...

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই সাথে তাঁর তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

সর্বশেষ

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: লুণ্ঠিত মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে...

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’...

ইসরাইলকে ২৮০ কোটি ডলারের অস্ত্রের প্যাকেজ অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলের জন্য ২৮০ কোটি মার্কিন ডলারের অস্ত্রের একটি প্যাকেজ...

শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসছে : ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি

জাতীয় গ্যাস সঞ্চালন পাইপলাইনে সরবরাহ বাড়ায় শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ...

ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর চেয়ারম্যান ড. মো. রফিকুল...