সোমবার, ২৯ জুন ২০২৬

১০ কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার জেলা প্রশাসনের

- Advertisement -
Single page 1st Paragraph

নগরীর নাসিরবাদ এলাকায় ১০ কোটি টাকার ১৫ শতক সরকারি জমি উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে পাঁচলাইশ থানাধীন পূর্ব নাছিরাবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।

তিনি বলেন, এই জমিটি অবাঙালি নেছার আহমদের পক্ষে বাংলাদেশ সরকারের নামে সরকারি সম্পত্তি হিসেবে বিএস জরিপ চূড়ান্ত আছে। এই জমি নিয়ে ভূমি আপিল বোর্ড মামলা নং- ৪-১৫৫/১৭ তাং- ২০/০৬/২০২২ মূলে সরকার পক্ষে রায় হয়। রায়ের পরও রাজবাড়ি হোল্ডিং লিমিটেড নামের ডেভেলপার কোম্পানি জায়গাটিতে স্থাপনা নির্মাণ করছিলো। খবর পেয়ে অভিযান চালিয়ে সরকারি জমি উদ্ধার করা হয় এবং সরকারি সম্পত্তি হিসাবে সাইন বোর্ড টাঙিয়ে দেয়া হয়।

তিনি আরও বলেন, সরকারি জমিতে অবৈধ অনুপ্রবেশকারী যেই হউক না কেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, সরকারি খাস জমি উদ্ধারে আমরা তৎপর রয়েছি। চট্টগ্রাম জেলার মহানগর ও উপজেলাগুলোতে বেহাত ও বেদখল হওয়া জায়গা উদ্ধার করা হচ্ছে। এই কয়েকদিনে ভূমিদস্যুদের কাছ থেকে সরকারের কয়েক কোটি টাকার জমি উদ্ধার করেছি। ভূমিদস্যুদের লোলুপতা থেকে সরকারি জায়গা উদ্ধারের জন্যে এসিল্যান্ডসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে।

ইউডি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...