নগরীর বহদ্দারহাট, নন্দনকানন ও জামালখান এলাকার ফার্মেসী, বেকারি, হোটেলসহ চার প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা, খোলা লবন ব্যবহার করাসহ নানা অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সংস্থাটির চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নগরীর জামালখান এলাকার চেরাগি রেস্তোরাঁকে অত্যন্ত নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ করা এবং আয়োডিনবিহীন খোলা লবণ ব্যবহার করায় ২৫ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অধিক মূল্যে বিক্রয়ের অপরাধে নন্দনকানন এলাকার কিউর ফার্মাকে ১০ হাজার টাকা, বহদ্দারহাট এলাকার এস এ ফার্মেসীকে ১০ হাজার টাকা ও মোড়কজাত বিধিনিষেধ না মানায় জান্নাত বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
ইউডি

