শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

চ্যাম্পিয়ন বাসেই সংবর্ধিত হবেন বাংলার চ্যাম্পিয়ন মেয়েরা

- Advertisement -
Single page 1st Paragraph

দীর্ঘ ১৯ বছর পর যারা দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নের শিরোপা ছিনিয়ে এনেছে, সেই নারী ফুটবলারদেরকে চ্যাম্পিয়ন বাসেই সংবর্ধনা দেয়ার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় সাফ ফুটবল চ্যাম্পিয়নদেরকে বিমানবন্দর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবন পর্যন্ত ছাদ খোলা চ্যাম্পিয়ন বাসে করেই আনা হবে।

মঙ্গলবার ২০ সেপ্টেম্বর সকাল থেকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি দ্বিতল বাসের ছাদ কাটা হচ্ছে। যে বাহনে চড়ে বিমানবন্দর থেকে আনন্দযাত্রা করবেন বাংলার চ্যাম্পিয়ন মেয়েরা।

বিষয়টি নিশ্চিত করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের প্রমীলা দল আমাদের জন্য যে ফলাফল ও সাফল্য বয়ে এনেছে তা অবিস্মরণীয়। এটা বাংলাদেশের জন্য দারুণ এক গর্বের দিন। তারা বাংলাদেশকে অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব এনে দিয়েছে। দল ও দলের সাথে সংশ্লিষ্ট সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমাদের ফুটবলার সানজিদা আক্ষেপ করে বলেছিল যে হয়তো তাদের ছাদখোলা কোনো বাসে সংবর্ধনা দেয়া হবে না। কিন্তু তারপরও তারা দেশের জন্য শিরোপা জিততে চায়। তার এ আক্ষেপ আমরা ঘোচানোর চেষ্টা করছি।

তিনি আরও বলেন, আমরা এ ব্যাপারে ইতোমধ্যেই যোগাযোগ করেছি। আমরা আশা করছি যে আগামীকালের মধ্যেই আমরা একটি ছাদখোলা বাসের ব্যবস্থা করে ফেলবো। এয়ারপোর্টে সংবর্ধনা দিয়ে ছাদখোলা বাসে করে আমরা তাদেরকে বাফুফে ভবনে নিয়ে যাবো।

ষষ্ঠ নারী সাফ চ্যাম্পিয়নশিপ জিতে বাংলাদেশকে গর্বিত করেছেন সাবিনারা। সোমবার (১৯ সেপ্টেম্বর) নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ফুটবল দল।

প্রসঙ্গত, ২৩ বছর আগে আলফাজ-জুয়েলরা সাফ গেমসে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছিলেন। এরপর বাংলাদেশ সিনিয়র কোনো ফুটবল দল আর বিদেশের মাটি থেকে ট্রফি নিয়ে দেশে ফিরতে পারেননি। ২০০৩ সালে সাফ ফুটবলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকাতেই।

ইউডি

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। পতেঙ্গার...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে খুলশীর ওয়্যারলেস...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানী হাট এলাকায়...

সর্বশেষ

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক...

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...