বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

করোনার ধাক্কা : বৈশ্বিক তালিকায় ৯ ধাপ পেছাল চট্টগ্রাম বন্দর

- Advertisement -
Single page 1st Paragraph

বিশ্বের ব‌্যস্ততম ১০০টি সমুদ্রবন্দরের তালিকায় ৯ ধাপ পিছিয়ে ৬৭তম অবস্থানে নেমে এসেছে চট্টগ্রাম সমুদ্রবন্দর।

সেবা সক্ষমতা, কনটেইনার হ্যান্ডলিং প্রভৃতি সূচকের ভিত্তিতে সোমবার রাতে এ তালিকা প্রকাশ করেছে লন্ডনভিত্তিক শিপিং-বিষয়ক সংবাদমাধ্যম লয়েডস।

চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারা জানান, মহামারি করোনার কারণে চট্টগ্রাম বন্দরের ধারাবাহিক অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে। গত কয়েক বছরের অগ্রগতি থামিয়ে দিয়েছে করোনা। এক বছরের ব্যবধানে বিশ্বের সেরা ১০০ কনটেইনার পোর্টের তালিকায় ৯ ধাপ পিছিয়েছে দেশের প্রধান সমুদ্রবন্দরটি।

২০২০ সালে এ তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান ছিল ৫৮তম।

লয়েডসের তথ্য অনুযায়ী, ২০২০ সালে বিশ্বে ৬৩ কোটি ২০ লাখ একক কনটেইনার পরিবহন হয়েছে, যা ২০১৯ সালের তুলনায় ৭ শতাংশ কম। আর একই সময়ে চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহন কমেছে ৮ শতাংশ।

বাংলাদেশের আমদানি-রপ্তানি কনটেইনার পরিবহনের ৯৮ শতাংশ চট্টগ্রাম বন্দর দিয়ে হয়।

চট্টগ্রাম বন্দরের পরিবহন বিভাগের এক কর্মকর্তা জানান, গত ৭ বছর বৈশ্বিক ক্রমতালিকায় এগিয়ে যাচ্ছিল চট্টগ্রাম বন্দর। এবার করোনার কারণে হোঁচট খেল।

লয়েডস তালিকায় বরাবরের মতো শীর্ষে রয়েছে চীনের সাংহাই। পরের অবস্থানে সিঙ্গাপুর বন্দর।

জাহাজ খাতের ব্যবসায়ীরা বলছেন, বন্দরের সার্বিক অগ্রগতি ঠিক আছে। বাণিজ্য কমাতে পরিবহন কমেছে। যার প্রভাব পড়েছে।

১৯৭৭ সালে চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহন শুরু হয়। অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গে কনটেইনার পরিবহনেও সার্বিক অগ্রগতি আসে গত এক দশকে। ২০১৩ সাল থেকে টানা সাত বছর চট্টগ্রাম বন্দর এগিয়ে যাওয়া ধরে রেখেছিল। এমনকি করোনার সংক্রমণ শুরুর পরও গত বছর চট্টগ্রাম বন্দরের অগ্রগতি ছিল।

এই বিভাগের সব খবর

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: লুণ্ঠিত মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে রনজিনা পারভীন (৫৫) নামের এক স্কুলশিক্ষিকার মৃত্যুর ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার...

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে গত নয় মাসে দেশে খেলাপি ঋণের (এনপিএল) পরিমাণ প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট কমেছে। ২০২৫ সালের সেপ্টেম্বরের...

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই সাথে তাঁর তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

সর্বশেষ

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: লুণ্ঠিত মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে...

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’...

ইসরাইলকে ২৮০ কোটি ডলারের অস্ত্রের প্যাকেজ অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলের জন্য ২৮০ কোটি মার্কিন ডলারের অস্ত্রের একটি প্যাকেজ...

শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসছে : ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি

জাতীয় গ্যাস সঞ্চালন পাইপলাইনে সরবরাহ বাড়ায় শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ...

ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর চেয়ারম্যান ড. মো. রফিকুল...