মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

রানীর শেষকৃত্য শেষে রাজনৈতিক কর্মকান্ড শুরু ব্রিটিশ প্রধানমন্ত্রীর

- Advertisement -
Single page 1st Paragraph

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে তার রাজনৈতিক কর্মকান্ডে ফিরে আসতে হলো। জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে তাকে ছুটতে হলো নিউইয়র্কে।

বরিস জনসনের উত্তরসূরি ট্রাস সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে সাক্ষাত করবেন। উভয় নেতাই ব্রেক্সিট ও উত্তর আয়ারল্যান্ড নিয়ে ট্রাসের কট্টর অবস্থানের বিরোধী।

রানী দ্বিতীয় এলিজাবেথ গত ৬ সেপ্টেম্বর ট্রাসকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। রাষ্ট্রের প্রধান হিসেবে এটি ছিল রানীর সর্বশেষ আনুষ্ঠানিক কাজ। এর দুদিন পরেই রানী মারা যান। দেশটিতে ১০ দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়।এরফলে ব্রিটেনের যাবতীয় রাজনৈতিক কর্মকান্ড স্থবির হয়ে পড়ে।

এদিকে ট্রাস বুধবার জাতিসংঘে তার মূল বক্তব্যে রাশিয়ার ওপর জ্বালানি নির্ভরতা বন্ধে আন্তর্জাতিক তৎপরতা আরো জোরদারের আহ্বান জানাতে যাচ্ছেন। এছাড়া ইউক্রেনের প্রতি তার দৃঢ় সমর্থনও তিনি পুনর্ব্যক্ত করবেন।
বৃহস্পতিবার ট্রাসের লন্ডন ফিরে আসার কথা রয়েছে।

এই বিভাগের সব খবর

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুণ্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে দুদকের করা...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। নদীর পানি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে অত্যাধুনিক ২৪টি জে-১০সিই মাল্টি-রোল যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। সোমবার (২২ জুন) থেকে শুরু...

সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে কলেজ ছাত্রীর মৃত্যু

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে এক...

রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন...

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে।...