শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের মেয়েরাই নিয়ে এলো সাফ নারী চ্যাম্পিয়নশিপ শিরোপা

১৯ বছর পর ঘুচল বাংলাদেশের শিরোপা খরা

- Advertisement -
Single page 1st Paragraph

২০২২ সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ নেপালের কাঠমুন্ডুতে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ম্যাচে জোড়া গোল করেছেন কৃষ্ণারানী সরকার, অন্য গোলটি করেছেন শামসুন্নাহার জুনিয়র। এই শিরোপা অর্জনের মধ্য দিয়ে সাফ ফুটবলে বাংলাদেশের দীর্ঘ ১৯ বছরের শিরোপা খরা ঘুচল।

বাংলাদেশ পুরুষ জাতীয় ফুটবল দলের হাত ধরে ২০০৩ সালে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব পেয়েছিল বাংলাদেশ। এরপর আর শিরোপো জুটেনি বাংলাদেশের কপালে। অবশেষে মেয়েদের হাত ধরেেই আসলো আকাঙ্ক্ষিত সেই সাফের শিরোপা।

২০১৬ আসরের ফাইনালে উঠলেও ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল মেয়েদের। এবার তাদের হাত ধরেই মেয়েদের সাফের মুকুট এলো বাংলাদেশে। আজ শিরোপা জেতা এই দলটির নাম ইতিহাসে লেখা থাকবে স্বর্ণাক্ষরে।

নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই নেপালকে চেপে ধরে বাংলাদেশ। প্রথম মিনিটেই বক্সের বাইরে থেকে মারিয়া মান্ডার ডানপায়ের জোরালো শট শুয়ে পড়ে রুখে দেন নেপালের গোলকিপার আনজিলা সুব্বা। নবম মিনিটে মারিয়ার পাস ধরে বক্সের ওপর থেকে কৃষ্ণার শট কিপার আয়ত্বে নেন। একের পর এক আক্রমণে নেপালের রক্ষনের কঠিন পরীক্ষাই নেন বাংলাদেশের ফুটবলাররা।

১৩ মিনিটে বদলী ফরোয়ার্ড শামসুন্নাহার জুনিয়রের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ডান দিক থেকে মনিকার ক্রসে শামসুন্নাহার জুনিয়রের ডান পায়ের ভলি গোলকিপারের চোখ ফাঁকি দিয়ে নেপালের গোল পোস্টে ঢুকে।

প্রথমার্ধে তেমন কোনও সুযোগই তৈরি করতে পারেনি নেপাল। তাদের আক্রমণগুলো বেশ দক্ষতার সঙ্গে ঠেকিয়ে দিচ্ছিল বাংলাদেশের ডিফেন্স লাইন। তবে ৩৬ মিনিটে বিপজ্জনক অবস্থার সৃষ্টি হয়েছিল। রুপনার কৃতিত্বে গোল পায়নি নেপাল। আনিকা বাসনাতের ফ্রি-কিক কর্নারের বিনিময়ে রক্ষা করেন বাংলাদেশ কিপার। কর্নার থেকে গোলের সুযোগ ছিল নেপালের। তবে গোললাইন থেকে বল ক্লিয়ার করেন মাসুরা পারভীন।

ম্যাচের ৪১ মিনিটে ভুল পাস পেয়ে সাবিনা আড়াআড়ি পাস বাড়ান আনমার্কড কৃষ্ণাকে। বক্সে ঢুকে ঠাণ্ডা মাথায় বাঁ পায়ের নিঁখুত প্লেসিংয়ে ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরিয়া হয়ে উঠে নেপাল। একের পর এক আক্রমণে বাংলাদেশের রক্ষণভাগ ব্যতিব্যস্ত করে তুলছিল নেপালীরা। ৭০ মিনিটে সফলতার মুখ দেখে নেপাল। অনিতা বাসনেতের গোলে ব্যবধান কমায় নেপাল।

তবে থামবার পাত্র নয় বাংলাদেশের মেয়েরা। নেপালের আক্রমণ সামলে, প্রতি আক্রমণে গোলের ব্যবধান বাড়ানোর চেষ্টায় থাকে বাংলাদেশ। ৭৭ মিনিটে কৃষ্ণার দ্বিতীয় গোলে বাংলাদেশ ৩-১ গোলে ব্যবধান বাড়িয়ে দেয়। এই গোলের পরই জয় অনেকটা নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।

প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়ন হবার আনন্দে উচ্ছ্বসিত পুরো বাংলাদেশ। মাননীয় ‍প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

ইউডি

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। পতেঙ্গার...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে খুলশীর ওয়্যারলেস...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানী হাট এলাকায়...

সর্বশেষ

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক...

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...