সোমবার, ২৯ জুন ২০২৬

২২ সেপ্টেম্বর উদ্বোধন

বজ্রপাত হতে রক্ষায় বেতাগী আনজুমানে রহমানিয়ার তালগাছ রোপনের উদ্যোগ

- Advertisement -
Single page 1st Paragraph

বজ্রপাত হতে রক্ষায় বেতাগী আনজুমানে রহমানিয়া উদ্যোগে হাফেজ বজলুর রহমান সড়ক বেতাগী – পাহাড়তলী অংশ হতে বেতাগী চম্পাতলী পর্যন্ত তাল গাছের সবুজ বেষ্ঠনী তৈরি করবে।

বজ্রপাত হতে প্রাকৃতিক সম্পদ রক্ষা ও মানুষের জান মাল এর নিরাপত্তা নিশ্চিত করণে উপমহাদেশের বৃটিশ বিরোধী আন্দোলন ও খিলাফত আন্দোলনের বীর পুরোধা ব্যাক্তিত্ব আধ্যাত্নিক সাধনার প্রাণ পুরুষ রাঙ্গুনিয়া দরবারে বেতাগী আস্তানা শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দুল আজম হযরত আল্লামা হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান (রহঃ) এর স্মৃতি বিজড়িত হাফেজ বজলুর রহমান সড়কের বেতাগী – পাহাড়তলী অংশ হতে বেতাগী চম্পাতলী হযরত শাহ বজলুর রহমান (রহঃ) কেন্দ্রীয় ঈদগাহ ময়দান পর্যন্ত তাল গাছের সবুজ বেষ্ঠনী তৈরি করা হবে।

এই কার্যক্রমটি বাস্তবায়িত হবে উনার সুযোগ্য পুত্র পীরে তরিকত মাওলানা মুহাম্মদ শাহ জিল্লুর রহমান আলীশাহ (রহঃ) কর্তৃক প্রতিষ্ঠিত সংগঠন বেতাগী আনজুমানে রহমানিয়ার তত্তাবধানে , আর এই কার্যক্রমটির উদ্যোক্তা দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) । যিনি দীর্ঘদিন ধরে সবুজ আন্দোলনের সাথে জড়িত এবং তাল গাছে রোপনের জন্য জনমত তৈরি করছেন । এরই মধ্যে বিপুল পরিমান তাল গাছের বীজ সংগ্রহ করা হয়েছে । এই গাছ গুলো আগামী ২ বছরের মধ্যে বেড়ে উঠবে। পাশাপাশি হাফেজ বজলুর রহমান সড়ক হতে বেতাগী চম্পাতলী পর্যন্ত সড়ক রক্ষার্থে একটি প্রাকৃতিক সবুজ বেষ্ঠনী তৈরি করবে ।

এই মহতী জনকল্যাণ মূলক কার্যক্রম বাংলাদেশ সরকারের কোটি গাছ লাগােেনার যে উদ্যোগ সেটাতে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে অবদান রাখবে । পাশাপাশি কর্মবর্ধমান জলবায়ু পরিবর্তনের জন্য বেড়ে যাওয়া বজ্রপাত এর ভয়াবহতা হতে বিদ্যুত শুষে নিয়ে প্রাকৃতিক ক্ষয়ক্ষতি হতে পরিবেশকে রক্ষা করবে । এশিয়ার তাল গাছ গুলি বায়ু দূষনের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে ,যাহা বেতাগী,পাহাড়তলী ,মুহামনী সহ আশে পাশের এলাকার পরিবেশকে আরো মনোরম করে গড়ে তুলবে এবং এই এলাকাকে একটি গ্রীন জোন হিসেবে গড়ে তোলবে ।

আগামী ২২ সেপ্টেম্বর,২০২২ বৃহস্পতিবার সকাল ৯টায় পাহাড়তলী ও বেতাগী ইউনিয়নের সংযোগ স্থল মুহামনী স্কুল এর ব্রীজ এর পাশে এই কার্যক্রম এর শুভ উদ্ধোধন করা হবে । বেতাগী ও পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় সহ বেতাগী আনজুমানে রহমানিয়া ও বেতাগী ও পাহাড়তলী গ্রামের গন্যমান্য ব্যাক্তিবর্গ এই কার্যক্রমে উপস্থিত থাকবেন ।বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) দেশবাসী সকলকে এই মহতী কার্যক্রমে অংশগ্রহন করে এই অঞ্চল কে ভবিষ্যৎ এ দুর্যোগ মুক্ত বিশেষ করে বজ্রপাত মুক্ত পরিবেশ তৈরিতে সার্বিক সহযোগিতা কামনা করেছেন ।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...