মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

শান্তিরক্ষা মিশন ছেড়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে দেশে ফিরেছেন ইউক্রেনের সেনারা

- Advertisement -
Single page 1st Paragraph

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডি আর কঙ্গো) জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ছেড়ে রাশিয়া বিরুদ্ধে যুদ্ধ করতে  দেশে ফিরেছেন ইউক্রেনের ২৫০ সেনা।

গত ফেব্রুয়ারিতে রুশ বাহিনী ইউক্রেনে আগ্রাসন শুরু করে। তারপর থেকে ইউক্রেন সরকার জাতিসংঘের আরো কয়েকটি শান্তিরক্ষা মিশন থেকে তাদের সেনাদের প্রত্যাহার করে নিয়েছে।

গত মার্চে ইউক্রেন সরকার ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো থেকে তাদের এভিয়েশন ইউনিট (বিমান বাহিনী) প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেয়। তখনই কূটনীতিকরা সতর্ক করে বলেছিলেন, ইউক্রেনের এভিয়েশন ইউনিট চলে গেলে কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন মারাত্মক ঝুঁকিতে পড়বে। বিশেষ করে হেলিকপ্টারের অভাবে পড়তে হবে।

কঙ্গোতে দায়িত্বরত জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ইউক্রেনের আটটি হেলিকপ্টার কাজ করতো। যা মিশনের মোট হেলিকপ্টারের একতৃতীয়াংশ।

কঙ্গোতে দায়িত্বরত শান্তিরক্ষা বাহিনীর কমান্ডার ব্রাজিলের জেনারেল মার্কোস দি কস্তা বলেন, ‘১০ বছর ধরে এখানে তাদের অপরিসীম অবদান দারুণভাবে প্রশংসিত হয়েছে।’

গত ফেব্রুয়ারিতে রুশ বাহিনী ইউক্রেনে আগ্রাসন শুরু করে। তারপর থেকে ইউক্রেন সরকার জাতিসংঘের আরো কয়েকটি শান্তিরক্ষা মিশন থেকে তাদের সেনাদের প্রত্যাহার করে নিয়েছে।

ডি আর কঙ্গোর সংসদীয় প্রতিরক্ষা কমিটির দায়িত্বে থাকা জ্যাকস এনজোলি বলেন, এই প্রত্যাহার তুলনামূলকভাবে গুরুতর বিষয়। তবে তিনি বলেন, দেশে শান্তি ফিরিয়ে আনা প্রাথমিকভাবে কঙ্গো সেনাবাহিনীরই দায়িত্ব।

ইউক্রেনীয় সেনাদের মিশন ছেড়ে যাওয়া প্রসঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ব্রাজিলিয়ান কমান্ডার জেনারেল মারকোস দা কস্তা বলেন, তাদের ১০ বছরের অসামান্য অবদান ‘ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে’।

এমনিতেই ডি আর কঙ্গোতে জাতিসংঘ মিশন মোনুস্কো চাপের মধ্যে রয়েছে। পূর্বাঞ্চলে শান্তি পুনঃপ্রতিষ্ঠায় যথেষ্ট ভূমিকা পালনে ব্যর্থতার জন্য এই মিশন ব্যাপকভাবে সমালোচিত। এই অঞ্চলে বহু বিদ্রোহী গোষ্ঠী তিন দশক ধরে সক্রিয়,যারা খুন, ধর্ষণ, স্বর্ণ, হীরাসহ ওই অঞ্চলের খনিজসম্পদ লুটপাটে জড়িত।

গত জুলাইতে ডি আর কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহরগুলোতে জাতিসংঘের ভবনগুলোতে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। যেখানে চার শান্তিরক্ষীসহ ৩৪ জন নিহত হন।

বিশ্বজুড়ে যে ১২টি অঞ্চলে বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন চলছে কঙ্গোরটি সেগুলোর মধ্যে অন্যতম বৃহৎ এবং ব্যয়বহুল মিশন। দেশটিতে ২২ বছর ধরে চলা মিশনটি বন্ধ হওয়ার কথা থাকলেও এর কার্যক্রম শেষ হওয়ার জন্য কোনও তারিখ নির্ধারণ করা হয়নি।

ইমা

এই বিভাগের সব খবর

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুণ্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে দুদকের করা...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। নদীর পানি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে অত্যাধুনিক ২৪টি জে-১০সিই মাল্টি-রোল যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। সোমবার (২২ জুন) থেকে শুরু...

সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে কলেজ ছাত্রীর মৃত্যু

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে এক...

রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন...

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে।...