সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ফেনীর মুহুরী নদীর পানি বিপদসীমার ৮৬ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে

- Advertisement -
Single page 1st Paragraph

বিপদসীমার ৮৬ সেন্টিমিটার উপরে মুহুরী নদীর পানি প্রবাহিত হচ্ছে।ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর দুটি স্থানে বাঁধে ভাঙন দেখা দিয়েছে।এতে ফুলগাজীর দক্ষিণ দৌলতপুর ও উত্তর দৌলতপুর গ্রাম প্লাবিত হয়েছে। ফলে এ বছর দ্বিতীয় দফায় বন্যার কবলে পড়েছে স্থানীয়রা।

সরজমিনে গিয়ে দেখা যায়, ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজী ব্রিজের উত্তর পাশে দারুল উলুম মাদরাসার ওপর দিয়ে ফেনী-পরশুরাম সড়ক থই থই করছে পানি।
ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এক ফুটের ওপর পানি। এছাড়াও ফুলগাজীতে মুহুরী নদীর ফুলগাজীর দক্ষিণ দৌলতপুর ও উত্তর দৌলতপুর গ্রামের মুহুরী নদীর ২টি স্থানে বাঁধ ভেঙে গিয়েছে।
 ফুলগাজী বাজারের স্থানীয়রা ব্যবসায়ীরা জানান, ড্রেনের মুখ খোলা থাকায় মুহুরী নদীর পানির সঙ্গে বাজারের ময়লা-আবর্জনাও ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে।
এ ব্যাপারে ফুলগাজীর দক্ষিণ দৌলতপুর ও উত্তর দৌলতপুর গ্রামের স্থানীয়রা বলছেন,প্রতিবছর এভাবে বন্যার পানিতে আমাদের দুইটি গ্রাম তলিয়ে গেছে। এতে সরকারের কিছু ক্ষতি হলেও কিছু অসাধু ঠিকাদার লাভবান হবে। কারণ প্রত্যেক বেড়িবাদ ভাঙার পর মাত্র কাজ করে টাকা উত্তোলন করে নিয়ে যায় ঠিকাদার। আমরা এর স্থায়ী সমাধান চাই।

এদিকে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার জানান, মুহুরী নদীর পানি বিপদসীমার ৮৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন পর্যন্ত বাঁধের দুটি স্থানে ভাঙন দেখা দিয়েছে।ভাঙন রোধে কাজ চলছে বলে জানান পাউবো কর্মকর্তারা।

ইমা

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...