বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

রাণী দ্বিতীয় এলিজাবেথ সমাহিত হবেন আজ

- Advertisement -
Single page 1st Paragraph

ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ আজ ১৯ সেপ্টেম্বর সমাহিত হবেন। ব্রিটেন রাজতন্ত্রের ইতিহাসে দীর্ঘতম সময় সিংহাসনে আসীন এই শাসকের মরদেহ আজ রাখা হবে সেন্ট জর্জ চ্যাপেলের রাজকীয় ভল্টে। এর মধ্যে দিয়ে শেষ হবে রাণীর মৃত্যুতে ব্রিটেনে ১১ দিনের জাতীয় শোক।

শোক মিছিলসহ রাণীর কফিন ওয়েস্টমিনিস্টার থেকে সেন্ট জর্জ চ্যাপেলে নেওয়া হবে তার প্রপিতামহী রাণী ভিক্টোরিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ব্যবহৃত দুই চাকার টানা বন্দুক-গাড়িতে বহন করে। রাণীর কফিনবাহী গাড়িটি টানবেন ১৪২ জন নাবিক। ওয়েস্ট মিনিস্টার অ্যাবেতে অন্ত্যেষ্টিক্রিয়ার সকল আনুষ্ঠানিকতা শেষে দুই মিনিটের জন্য থেমে যাবে ঢোল আর ভেরীর শব্দ। পিন পতন নীরবতায় রানির স্মৃতির প্রতি শেষ শ্রদ্ধা জানাবে ব্রিটেন।

আজ অন্ত্যেষ্টিক্রিয়ার শেষ দিনের আনুষ্ঠানিকতায় যোগ দেবেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত রাষ্ট্রনেতা ও বিভিন্ন রাজপরিবারের সদস্যরা। থাকবেন ব্রিটেনের অভিজাত রাজনীতিক, সামরিক নেতা, বিচার বিভাগ ও বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয়রা।

ব্রিটেন জুড়ে প্রায় ১২৫টি সিনেমা স্ক্রিনে অন্ত্যেষ্টি ক্রিয়ার অনুষ্ঠান সরাসরি দেখানো হবে। পার্ক, বিভিন্ন মোড় এবং ক্যাথেড্রালগুলোতে লাগানো হবে বিশাল স্ক্রিন।

গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল প্যালেসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাণী দ্বিতীয় এলিজাবেথ। ঐ দিন থেকে যুক্তরাজ্যে জাতীয় শোক পালিত হচ্ছে। বালমোরাল প্যালেস থেকে বাকিংহাম প্যালেস পর্যন্ত অন্ত্যেষ্টিক্রিয়ার বিভিন্ন রাজকীয় আনুষ্ঠানিকতা চলছে। বাকিংহাম প্যালেসে রাণীর মরদেহ জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয় পাঁচ দিন। রাণীকে শেষ শ্রদ্ধা জানাতে বাকিংহাম প্যালেসের সামনে নির্দিষ্ট স্থানে হাজার মানুষের দীর্ঘ সারি লেগে ছিল। রাণীর কফিন এক পলক দেখতে দিন-রাত অপেক্ষা করেন হাজার হাজার মানুষ।

নাবিকদের দিয়ে কফিনবাহী বন্দুকের-গাড়ি টানার রীতি শুরু হয় ১৯০১ সালে রাণী ভিক্টোরিয়ার শেষকৃত্যের সময়। সেসময় দুই চাকার গাড়ি টানার ঘোড়াগুলো ঠাণ্ডায় দাঁড়িয়ে অস্থির হয়ে উঠেছিল। ফলে নাবিকদের একটি দল সেই গাড়ি টেনে সেন্ট জর্জ চ্যাপেলে নিয়ে যায়।

ওয়েস্টমিনিস্টার অ্যাবে থেকে সেন্ট জর্জ চ্যাপেল পর্যন্ত রাণীর কফিনবাহী টানা গাড়ি যাওয়ার সময় রাজকীয় নৌবাহিনীর সদস্যরা রাস্তায় সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবেন। শোকমিছিল পার্লামেন্ট স্কয়ারের পাশ দিয়ে যাবে। সেখানে ব্রিটিশ নৌবাহিনী, সেনাবাহিনী এবং বিমানবাহিনীর সদস্যরা গার্ড অব অনার দেবেন। সেসময় তাদের সঙ্গে থাকবে রাজকীয় নৌবাহিনীর একটি ব্যান্ড দল।

ওয়েস্টমিনিস্টার অ্যাবে থেকে সেন্ট জর্জ চ্যাপেল পর্যন্ত শোকমিছিলের নেতৃত্বে থাকবে স্কটিশ ও আইরিশ রেজিমেন্ট এবং গুর্খা ব্রিগেড। তাদের সঙ্গে থাকবে রাজকীয় বিমানবাহিনীর ২০০ সদস্যের ব্যান্ড দল। রাণীর কফিনটির সঙ্গে থাকবেন রাজা চার্লস তৃতীয় এবং রাজপরিবারের অন্য সদস্যরা।

পশ্চিম লন্ডনের উইন্ডসর ক্যাসেলে রাণীর কফিন পৌঁছানোর পর সেখানে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে তাকে সমাধিস্থ করা হবে। প্রয়াত স্বামী প্রিন্স ফিলিপ, তার বাবা রাজা ষষ্ঠ জর্জ ও মা এবং বোনের সঙ্গে সমাহিত করা হবে রানিকে।

ইউডি

এই বিভাগের সব খবর

কর্ণফুলীতে অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন করায় জরিমানা

জেলার কর্ণফুলী উপজেলায় অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন করায় মো. নাছির উদ্দিন (২৮) নামে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে কর্ণফুলী উপজেলার কালারপোল এলাকার...

খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে মেয়রের নির্দেশ

খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে হবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। নগরীর জলাবদ্ধতা...

বিশ্বকাপে আলোচনার কেন্দ্রে গোল্ডেন বুটের লড়াই

সাধারণত বিশ্বকাপের একটি উপকাহিনী হিসেবে বিবেচিত হলেও ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড় এখন অন্যতম প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে। তারকা ফরোয়ার্ডরা শুরু থেকেই দুর্দান্ত...

সর্বশেষ

কর্ণফুলীতে অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন করায় জরিমানা

জেলার কর্ণফুলী উপজেলায় অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন করায় মো....

খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে মেয়রের নির্দেশ

খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে হবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা...

বিশ্বকাপে আলোচনার কেন্দ্রে গোল্ডেন বুটের লড়াই

সাধারণত বিশ্বকাপের একটি উপকাহিনী হিসেবে বিবেচিত হলেও ২০২৬ বিশ্বকাপে...

কৃষিপণ্যের বাজার সম্প্রসারণে চট্টগ্রামে বিপণন কর্মশালা

কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ, রপ্তানি বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং...

খাগড়াছড়িতে সেনা অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য...

চট্টগ্রামে ২০ বছর কারাদ-প্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়া থানার মাদক মামলায় ২০ বছর কারাদ-প্রাপ্ত ও...