রবিবার, ২১ জুন ২০২৬

মহিলা আওয়ামী লীগ

লামায় ফাঁসিয়াখালী ও ইয়াংছা ইউনিট শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা উপজেলায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ফাঁসিয়াখালী ও ইয়াংছা ইউনিট শাখা মহিলা আওয়ামী লীগকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ত্রি-বার্ষিক সম্মেলন।

ইয়াংছা মহিলা আওয়ামী লীগের সভাপতি আনাই মার্মা সূমীর সভাপতিত্বে ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের হলরুমে রবিবার(১৮ সেপ্টেম্বর) বিকেলে ঝাঁকঝমকপূর্ণভাবে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জহুরা চৌধুরী। উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা পারুল সম্মেলনের উদ্ভোধন করেন। এতে বিশেষ বক্তা ছিলেন, বান্দরবান জেলা মহিলা আওয়া মীলীগের সাধারণ সম্পাদক টিংটিং মে। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. মোস্তফা জামাল, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম ও সাংগঠনিবক সম্পাদক প্রদীপ কান্তি দাশ প্রমুখ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন।

এ সময় সকলের মতামতের ভিত্তিতে আনাই মার্মা সুমীকে সভাপতি ও সাজেদা বেগমকে সাধারণ সম্পাদক করে আংশকি কমিটি গঠন করা হয়। পরে আগামী এক মাসের মধ্যে সকলের সাথে সমন্বয় করে নব নির্বাচিতরা ৫১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি গঠনের শর্তে আংশিক কমিটি অনুমোদন দেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা পারুল। তিনি বলেন, বর্তমান সরকার নারীদের জীবনমান উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নিয়ে কাজ করে যাচ্ছেন। তার মধ্যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতাসহ অসংখ্য ভাতা চালু করেছে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশকে বিশ্বের দরবারে একটি উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তাই মহিলা আওয়ামীলীগ কর্মীদেরকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার স্বপ্ন পূরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এর আগে একই নিয়মে ফাঁসিয়াখালী উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে রাবেয়া বসরিকে সভাপতি, সঞ্জু রানী দে কে সাধারণ সম্পাদক ও জোসনা বেগমকে সাংগঠনিক সম্পাদক করে ফাঁসিয়াখালী ইউনিট মহিলা আওয়ামী লীগের শাখা কমিটি গঠনের পর অনুমোদনও দেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা পারুল।

ইমা

এই বিভাগের সব খবর

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

সর্বশেষ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...