সোমবার, ১৫ জুন ২০২৬

অভিনেত্রী অপর্ণা ঘোষের মা ঝর্ণা ঘোষ আর নেই

- Advertisement -
Single page 1st Paragraph

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অপর্ণা ঘোষের মা ঝর্ণা ঘোষ মারা গেছেন। রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। অপর্ণার ঘনিষ্ঠ বন্ধু ও নাট্যনির্মাতা শাফায়েত মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শাফায়েত মনসুর তার ফেসবুক একটি স্ট্যাটাসে লেখেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের বন্ধু অপর্ণা ঘোষের মা আজ সকালে চট্টগ্রামে মারা গেছেন।’

জানা যায়, কিডনি রোগে আক্রান্ত ছিলেন অপর্ণা ঘোষের মা। ঢাকার বারডেম হাসপাতালে টানা ২৫ দিন ঝরনা ঘোষের ডায়ালাইসিস হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা থেকে চট্টগ্রামের ইউএসটিসি হাসপাতালে নিয়ে আইসিইউতে ভর্তি করানো হয়। এরপর রাতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় চিকিৎসক জানান, অপর্ণা ঘোষের মা ঝরনা ঘোষ মারা গেছেন।

এদিকে অপর্ণা ঘোষের মায়ের মৃত্যুতে মিডিয়ায় অনেক পরিচত মুখই জানিয়েছেন শোক।

অভিনেত্রী মনিরা মিঠু শোক প্রকাশ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমাদের প্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষের মা আজ সকালে পরপারে চলে গেছেন। মায়ের আত্মার শান্তি হোক। কিডনি ফেইলিউর হয়ে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।’এছাড়া ইপশিতা শবনম শ্রাবন্তী, শার্লিন ফারজানা, ঊর্মিলা শ্রাবন্তী কর, দীপা খন্দকার, নাজিয়া হক অর্ষাসহ আরও অনেকে শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, অপর্ণা ঘোষ ২০০৬ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় সেরা দশে নিজের জায়গা করে নেন। এরপর বিজ্ঞাপনচিত্র, টেলিভিশন নাটকে অভিনয় করে পরিচিতি পান। ২০০৯ সালে মোস্তফা সরওয়ার ফারুকী পরিচালিত ‘থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন অপর্ণা ঘোষ। চার বছর বিরতি নিয়ে গাজী রাকায়েত পরিচালিত ‘মৃত্তিকা মায়া’ চলচ্চিত্রে অভিনয় করেন। এ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। অপর্ণা ঘোষ অভিনীত উল্লেযোগ্য চলচ্চিত্র হলো—‘ভুবন মাঝি’, ‘গণ্ডি’, ‘মেঘমল্লার’, ‘সুতপার ঠিকানা’, ‘লিলিথ’ প্রভৃতি।

ইমা

এই বিভাগের সব খবর

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়  যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৫ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার...

সর্বশেষ

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...

হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু

: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে...

লামা সাংবাদিক ইউনিটি’র নির্বাচনে ফের সুজন সভাপতি, তামিম সাধারণ সম্পাদক ও রমিজ কোষাধ্যক্ষ নির্বাচিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা সাংবাদিক...

এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট

সিঙ্গাপুরের জয়ের রেশ কাটতে না কাটতেই এবার মিশন ‘চীন’।...