বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের শিক্ষা দিবস পালন

- Advertisement -
Single page 1st Paragraph

মহান শিক্ষা দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উদ্যোগে এক আলোচনা সভা সংগঠনের সভাপতি ইমরান আহাম্মেদ ইমু’র সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের সঞ্চালনায় দারুল ফজলস্থ সংগঠনের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি তার বক্তৃতায় বলেন মহান শিক্ষা দিবসের শহীদদের রক্ত চির অম্লান, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সরকারের শিক্ষানীতির মাধ্যমে পাল্টে গেছে শিক্ষাঙ্গনের পরিবেশ, কিন্তু একশ্রেণীর অর্থলিপ্সো শ্রেণী শিক্ষাকে বাণিজ্যিকরনের অপচেষ্টায় লিপ্ত। চট্টগ্রাম শহরে পাড়ায় মহল্লায় ব্যাঙের ছাতার মত কিন্ডারগার্টেন স্থাপন করে হাজার হাজার টাকার বিনিময়ে মেধা বিক্রির এক অশুভ তৎপরতায় লিপ্ত। তাছাড়া চট্টগ্রাম মহানগরে অসংখ্য মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, সেগুলোর প্রশাসনিক অবকাঠামো থাকা শর্তেও সরকারি করন হতে বঞ্চিত। তাই সরকারের প্রতি অনুরোধ চট্টগ্রাম মহানগরে নতুন নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন এবং অবকাঠামো সুযোগ সুবিধা সম্বলিত মাধ্যমিক বিদ্যালয় গুলোকে সরকারিকরণের মাধ্যমে শিক্ষাকে সর্বজনীন অবৈতনিক ধারায় রুপান্তরিত করবে।

সংগঠনের সাধারণ সম্পাদক বলেন মহান শিক্ষা দিবসের শহীদদের আত্মার অস্তিত্ব প্রতিষ্ঠায় শেখ হাসিনার সরকার বদ্ধ পরিকর, এর পরেও একশ্রেণির চক্রান্তকারীর চট্টগ্রামের কিছু শিক্ষা প্রতিষ্ঠানে মৌলবাদী শিক্ষক শ্রেণী সুকৌশলে সাধারণ ছাত্রদের মাঝে পাকিস্তানী মৌলবাদী জঙ্গি জাগরণের অপচেষ্টায় নিয়োজিত, মাদ্রাসা ধারার কওমী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকারি নিয়ম না মেনে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পাঠে অবজ্ঞা জানায়। আগামী দিনে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ এদের বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলবে।

উক্ত আলোচনা সভায় আরও বক্তৃতা করেন সম্পাদক মন্ডলীর সদস্য খোরশেদ আলম মানিক, শাহরিয়ার হাসান, ওসমান গনি বাপ্পি, উপ-সম্পাদক শফিকুল ইসলাম পারভেজ, শেখ শরফুদ্দিন সৌরভ, সহ সম্পাদক এম এ হাসান আলী, মোরশেদ রহমান, শরফুল আলম জুয়েল, শুভ ঘোষ, হাবিবুর রহমান, সদস্য মোশরাফুল হক চৌধুরী পাভেল, মোহাম্মদ আরাফাত রুবেল, ইমাম উদ্দীন নয়ন, থানা ছাত্রলীগের সভাপতি হাসান হাবিব সেতু, নুর নবী শাহেদ, ফরহাদ সায়েম, মোহাম্মদ জুনায়েদ, সাধারণ সম্পাদক রাকিব হায়দার, শহীদুল ইসলাম শহীদ, কর্মাস কলেজ ছাত্রলীগের সভাপতি ফখরুল রুবেল, সরকারি সিটি কলেজ ছাত্রলীগের আহবায়ক মোহাম্মদ আলী মিঠু, আশিষ সরকার নয়ন, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি গোলাম রহমান চৌধুরী রিজান, জুবায়ের আলম প্রমুখ।

ইমা

 

এই বিভাগের সব খবর

লেখক পাঠকের পদচারণায় মুখর চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বইমেলা

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত মঞ্চে পাঁচদিন ব্যাপি বইমেলার বুধবার দ্বিতীয় দিনে লেখক পাঠকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। বিকেল গড়িয়ে...

সামনের দিনগুলোতে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দেশের অর্থনৈতিক উন্নয়ন ও শৃঙ্খলা নিশ্চিত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে। আগামী দিনগুলোতে দেশের...

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর আইসিসি টেস্ট দলীয় র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেছে বাংলাদেশ। আজ আন্তর্জাতিক...

সর্বশেষ

লেখক পাঠকের পদচারণায় মুখর চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বইমেলা

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত...

সামনের দিনগুলোতে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান...

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ...

জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (কপ-৩১)...

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক...

সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলার রায় ১৯ নভেম্বর

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও...