মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ভারপ্রাপ্ত মেয়র আফরোজা জহুর

- Advertisement -
Single page 1st Paragraph

চিকিৎসার জন্য ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। তাই আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পেয়েছেন আফরোজা জহুর। তিনি সংরক্ষিত ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রাম থেকে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন মেয়র রেজাউল করিম। ঢাকা পৌঁছে আগামীকাল রবিবার বেলা ১২.১০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটযোগে রওনার দেবেন দিল্লির উদ্দেশ্যে।

বিকেলে সিটি মেয়রকে যাত্রার আগে তাঁর বহদ্দারহাটস্থ বাসভবনে বিদায় জানান চসিকের ভারপ্রাপ্ত মেয়র আফরোজা জহুর (আফরোজা কালাম), প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, সংরক্ষিত কাউন্সলর লুৎফুন নেছা দোভাষ বেবী, নীলু নাগ, হুরে আরা বিউটি, রুমকী সেনগুপ্ত, তসলিমা বেগম নুরজাহান, ফেরদৌসী আকবর, শাহীন আক্তার রোজী ও মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম প্রমুখ।

জানা যায়, মেয়র রেজাউল করিম চৌধুরী চিকিৎসা শেষে আগামী অক্টোবর মসের প্রথম সপ্তাহে দেশে ফেরার কথা রয়েছে। সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ভারতে অবস্থানকালীন সময়ে সংরক্ষিত কাউন্সিলর ও প্যানেল মেয়র আফরোজা জহুর (আফরোজা কালাম) ভারপ্রাপ্ত মেয়র হিসাবে দায়িত্ব পালন করবেন।

এই বিভাগের সব খবর

ঋণখেলাপী হওয়ায় শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী

ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। ফলে তার ফলাফল প্রকাশ করা যাবে...

শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের সব আয়োজন তোমাদের ঘিরে। কারণ, আমরা এখন আছি, পরে থাকব না। কিন্তু তোমরা থাকবে। ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব তোমরা দেবে। তিনি...

বান্দরবানে ঝরে পড়া ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

পারিবারিক ও আর্থিক সংকটের কারণে লেখাপড়া থেকে ঝরে পড়া বান্দরবানের ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক সানিউল ফেরদৌস। একইসঙ্গে শিক্ষা জীবন সফলভাবে সম্পন্ন করার...

সর্বশেষ

ঋণখেলাপী হওয়ায় শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী

ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী...

শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের সব আয়োজন তোমাদের ঘিরে।...

বান্দরবানে ঝরে পড়া ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

পারিবারিক ও আর্থিক সংকটের কারণে লেখাপড়া থেকে ঝরে পড়া...

ক্রীড়ার মাধ্যমে যুব এবং ছাত্র সমাজকে মাদক থেকে মুক্ত রাখতে হবে :মাসুম

বিশিষ্ট শিক্ষানুরাগী, রাজনীতিবিদ, সেইফ দ্যা স্পোর্টস চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী...

বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশ রক্ষাসহ জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার জন্য সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে

বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে...