মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

মিয়ানমারের সঙ্গে যুদ্ধ চাই না : স্বরাষ্ট্রমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ যুদ্ধ চায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহসানিয়া মিশন আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যুদ্ধ চাই না, শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করছি। শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমাদের পক্ষ থেকে যদি না হয়, প্রয়োজনে জাতিসংঘের কাছে তুলব। আমরা সবকিছু করব।

তিনি বলেন, মিয়ানমার কোনো সময়ই কথা দিয়ে কথা রাখে না। আমরা দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সব চেষ্টাই করে যাচ্ছি। আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। আমরা চাই যে ১২ লাখ রোহিঙ্গা এখানে শেল্টার নিয়েছে তাদের যেন শান্তিপূর্ণভাবে প্রত্যাবাসন হয়।তিনি আরও বলেন, সম্প্রতি আমরা দেখছি মিয়ানমার শুধু রোহিঙ্গা নয়, তাদের অনেক নৃগোষ্ঠীর সঙ্গে যুদ্ধ চালাচ্ছে থাইল্যান্ড, চীন, মিজোরাম এবং আমাদের সীমানা ধরে। আমরা লক্ষ্য করছি আরাকান আর্মি নামে একটি বিদ্রোহী গোষ্ঠী সেখানে যুদ্ধ করছে। তাদের সঙ্গে কখনো দেখি ভালো ভাব, কখনো দেখি যুদ্ধ। ভেতরে কী রহস্য সেটা তারাই ভালো জানে। তাদের যুদ্ধ তাদের সীমানায় থাকা উচিত।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের সীমানায় এসে যে গোলাবারুদ পড়ছে এটার কড়া ভাষায় আমরা প্রতিবাদ করছি। ওদের আর্মির সঙ্গে কথা হচ্ছে, ফরেন মিনিস্ট্রি তাদের ডেকে এনে সুস্পষ্টভাবে আমাদের অবস্থানের কথা জানিয়ে দিয়েছে। আমাদের প্রধানমন্ত্রী কখনোই যুদ্ধ চান না, আমরা চাই শান্তিপূর্ণ সমাধান। তাদের যে ইন্টারনাল কনফ্লিক্ট সেটা তাদের সীমানার ভেতরেই থাকুক।

তিনি বলেন, মিয়ানমার সীমানার পাশে জিরো লাইনে একটি রোহিঙ্গা ক্যাম্প রয়েছে। গতকাল সেই ক্যাম্পে গোলাবারুদের আঘাতে একজন মারা গেছে। কয়েকজন আহত হয়েছে। আমরা তীব্রভাবে এর নিন্দা করছি। তাদের এই গোলাবারুদ বন্ধের জন্য আমরা সবসময় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ফরেন মিনিস্ট্রি এ ব্যাপারে কাজ করছে। আমরা মনে করি তারা ভুল বুঝতে পারবে এবং ভবিষ্যতে সংযত থাকবে।

তারা যাতে আর না আসে সেই ব্যবস্থা আমাদের বিজিবি করছে। তারপরও জীবনের ঝুঁকি নিয়ে একজন এসেছে, তাকে আমরা পুশব্যাক করেছি।

এই বিভাগের সব খবর

ঋণখেলাপী হওয়ায় শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী

ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। ফলে তার ফলাফল প্রকাশ করা যাবে...

শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের সব আয়োজন তোমাদের ঘিরে। কারণ, আমরা এখন আছি, পরে থাকব না। কিন্তু তোমরা থাকবে। ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব তোমরা দেবে। তিনি...

বান্দরবানে ঝরে পড়া ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

পারিবারিক ও আর্থিক সংকটের কারণে লেখাপড়া থেকে ঝরে পড়া বান্দরবানের ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক সানিউল ফেরদৌস। একইসঙ্গে শিক্ষা জীবন সফলভাবে সম্পন্ন করার...

সর্বশেষ

ঋণখেলাপী হওয়ায় শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী

ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী...

শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের সব আয়োজন তোমাদের ঘিরে।...

বান্দরবানে ঝরে পড়া ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

পারিবারিক ও আর্থিক সংকটের কারণে লেখাপড়া থেকে ঝরে পড়া...

ক্রীড়ার মাধ্যমে যুব এবং ছাত্র সমাজকে মাদক থেকে মুক্ত রাখতে হবে :মাসুম

বিশিষ্ট শিক্ষানুরাগী, রাজনীতিবিদ, সেইফ দ্যা স্পোর্টস চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী...

বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশ রক্ষাসহ জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার জন্য সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে

বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে...