বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এসএসসি সমমান পরীক্ষার্থীরা শনিবার(১৭ সেপ্টেম্বর) উখিয়ার কুতুপালং উচ্চ বিদ্যালয়ে পরীক্ষায় অংশ নিয়েছে।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত এলাকায় গোলাগুলির ঘটনায় নিরাপত্তার কারণে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করে উখিয়ার কুতুপালং উচ্চ বিদ্যালয়ে স্থানান্তর করা হয়েছে।
এর আগে শুক্রবার রাতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুস্তফা কামরুল আখতার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
কুতুপালং উচ্চ বিদ্যালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় শিক্ষার্থীদের অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কুতুপালং এলাকার ইউপি সদস্য মো.হেলাল উদ্দিন বলেন, ‘মিয়ানমার সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরীক্ষার্থীদের কুতুপালং উচ্চ বিদ্যালয়ে নিয়ে আসা হয়েছে। পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন।’
এর আগে বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, বর্তমান পরিস্থিতির কারণে বান্দরবানের এসএসসি পরীক্ষা কেন্দ্র কক্সবাজারে করা হয়েছে। এ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪৯৯ জন।
ইমা

