রবিবার, ২১ জুন ২০২৬

কুলসুমা সভাপতি, নুরুন্নাহার সাধারণ সম্পাদক নির্বাচিত

লামায় আজিজনগরে মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা উপজেলায় আজিজনগর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ত্রি-বার্ষিক সম্মেলন। ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের আয়োজনে পরিষদ হলরুমে ঝাঁকঝমকপূর্ণভাবে শুক্রবার(১৬ সেপ্টেম্বর)  বিকেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারা বেগমের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সচিব মো. সেলিম রেজা’র সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু বাথোয়াইচিং মার্মা। বান্দরবান জেলা পরিষদের সদস্য ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা পারুল সম্মেলনের উদ্ভোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মিল্কী রানী দাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন কোম্পানি, দপ্তর সম্পাদক অজহা ত্রিপুরা, মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউনু মার্মা, সাধারণ সম্পাদক শ্যামলি বিশ্বাস, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ফারজানা আক্তার ববি প্রমুখ।

সম্মেলনে সকলের মতামতের ভিত্তিতে কুলসুমা বেগমকে সভাপতি, নুরুন্নাহার বেগমকে সাধারণ সম্পাদক, মনোয়ারা তাহের ও ঞোঞোসেই মার্মাকে সাংগঠনিক সম্পাদক করে আংশকি কমিটি গঠন করা হয়। লামা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা পারুল কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে বলেন, আগামী এক মাসের মধ্যে সকলের সাথে সমন্বয় করে ৫১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি গঠনের শর্তে আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

সম্মেলনে বক্তারা বলেন, বর্তমান সরকার নারীদের জীবনমান উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নিয়ে কাজ করে যাচ্ছেন। তার মধ্যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতাসহ অসংখ্য ভাতা চালু করেছে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশকে বিশ্বের দরবারে একটি উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তাই মহিলা আওয়ামীলীগ কর্মীদেরকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার স্বপ্ন পূরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

ইমা

এই বিভাগের সব খবর

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

সর্বশেষ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...