রবিবার, ২১ জুন ২০২৬

তুমব্রু সীমান্তে মিয়ানমারের মর্টার শেল নিক্ষেপ : নিহত ১, আহত ৭

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবানের ঘুমধুমের তুমব্রু সীমান্তে মর্টার শেল নিক্ষেপ করেছে মিয়ানমার। এ ঘটনায় প্রাণ গেছে মো. ইকবাল (১৭) নামে এক যুবকের। এছাড়া গুরুতর আহত হয়েছেন ৭ জন রোহিঙ্গা। তাদের গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে ঘটনা ঘটে।
নিহত ইকবাল শূন্যরেখা রোহিঙ্গা শিবিরের খোনার পাড়া এলাকার মনির আহম্মদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউনিয়ন পরিষদদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। তিনি বলেন, আজ রাতে এই ঘটনা ঘটে। এতে মো. ইকবাল নামে একজন মারা গেছে। গুরুতর আহত হয়েছেন আরও ৭ জন রোহিঙ্গা। এ নিয়ে এলাকায় চরম আতংক ছড়িয়ে পড়েছ।

এর আগে বিকেল ৩ টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশী এক যুবক গুরুতর আহত হয়েছে। বিস্ফোরণে ওই যুবকের পা উড়ে গেছে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ৩৫ নম্বর পিলারের কাছে জিরো লাইনে এ ঘটনা ঘটে।

আহত ওই যুবকের নাম অথাইন তঞ্চঙ্গ‍্যা (২২)। সে তুমব্রু হেডম‍্যান পাড়ার অংক‍্যথাইন তঞ্চঙ্গ‍্যার ছেলে। আহত যুবককে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে এ ঘটনার পর সীমান্তে লোকজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিজিবি লোকজনদের সীমান্ত এলাকায় যেতে দিচ্ছনা। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, বিকেল ৩টার দিকে অথাইন ও অপর এক যুবক জিরো লাইনের কাঁটাতারের বেড়া এলাকায় যায়। সেখানে হঠাৎ মাইন বিস্ফোরণে অথাইন এর বাম পা উড়ে যায়। তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতাল পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। মাইন্ড বিস্ফোরণে ওই এলাকায় একটি গরুও মারা যায়। তবে কি কারণে ওই দুই যুবক বিজিবির নিষেধাজ্ঞা সত্ত্বেও জিরো লাইনে গিয়েছিল তা এখনো জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ‍্যংছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস জানিয়েছেন, সীমান্তে নিরাপত্তা বাহিনী টহল জোরদার করেছে এবং স্থানীয়দের সীমান্ত এলাকায় যেতে নিষেধ করা হয়েছে। নিরাপত্তা বাহিনী ও স্থানীয়রা ধারণা করছেন, মিয়ানমারের সেনাবাহিনী অথবা আরাকান আর্মি সীমান্তে এসব মাইন পুঁতে রেখেছে।

উল্লেখ্য, গত এক মাসের বেশি সময় ধরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি মিয়ানমার সীমান্তে সেদেশের স্বাধীনতাকামী আরাকান আর্মির সাথে মিয়ানমার সেনাবাহিনী ও সীমান্ত রক্ষি বিজিপির মধ্যে লড়াই চলছে। এসব ঘটনাকে কেন্দ্র করে সীমান্তের দু পারে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় বেশ কয়েকটি মর্টারশেল ও গুলি এসে পড়েছে বাংলাদেশের মধ্যে। সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে বর্ডার গার্ড বিজিবি। এলাকায় আতংক বেড়ে গেছে।

এই বিভাগের সব খবর

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

সর্বশেষ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...