শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

ভুটানকে ৮-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

- Advertisement -
Single page 1st Paragraph

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দিলেন সাবিনারা। এই প্রতিযোগিতায় দ্বিতীয়বার ফাইনালে উঠলো বাংলাদেশ। সবশেষ ফাইনালে ২০১৬ সালে ভারতের কাছে ৩-১ গোলে হেরে রানার্সআপ হয়েছিল।

দিনের আরেক সেমিফাইনালে নেপাল ও ভারত মুখোমুখি হবে। এই ম্যাচ বিজয়ী দলের সঙ্গে সোমবার ফাইনাল খেলবে বাংলাদেশ।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। বক্সের বাইরে থেকে বল পেয়ে একাই গোলরক্ষককে কাটিয়ে ১-০ করেন সিরাত জাহান স্বপ্না। ১৭ মিনিটে মিশরাত জাহান মৌসুমীর বাড়ানো বলে গোলরক্ষককে পাশ কাটিয়ে আড়াআড়ি শটে দ্বিতীয় গোল করেন সাবিনা।

আধঘণ্টার আগেই স্কোর ৩-০ হয়। বক্সের বাইরে থেকে আসা ক্রসে ২৯ মিনিটে কৃষ্ণা রানি সরকার তৃতীয় গোল করেন। ছয় মিনিট পরই এই ফরোয়ার্ড আরেকবার আক্রমণ চালান। গোলকিপার তাকে আটকাতে পারলেও ঋতু পর্না চাকমা বল বের করে নিয়ে বাঁ পায়ের শটে খালি জালে বল জড়ান।৪-০ গোলে বিরতিতে যাওয়া বাংলাদেশ দ্বিতীয়ার্ধে আরও চার গোল করে।

৫৪ মিনিটে সতীর্থের পাস থেকে বক্সের সেন্টার থেকে গোল করেন সাবিনা। তিন মিনিট পর তার ফ্রি কিক থেকে জটলার মধ্যে দাঁড়িয়ে গোল করেন মাসুরা পারভীন।

নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে সপ্তম গোল করেন তহুরা খাতুন। আর যোগ করা সময়ে সাবিনা পূরণ করেন হ্যাটট্রিক। চার ম্যাচে ৮ গোল করে এখন পর্যন্ত শীর্ষ গোলদাতা এই ফরোয়ার্ড।

ইমা

 

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। পতেঙ্গার...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে খুলশীর ওয়্যারলেস...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানী হাট এলাকায়...

সর্বশেষ

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক...

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...