রবিবার, ২ আগস্ট ২০২৬

রোহিঙ্গাদের ফেরানোর জন্য শান্তিপূর্ণ চেষ্টা চলছে- স্বরাষ্ট্রমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

রোহিঙ্গাদেরকে মায়ানমারে ফেরানোর জন্য শান্তিপূর্ণ চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজারের লং বিচ হোটেলে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) আয়োজিত ‘নবজাগরণ: অপরাধকে না বলুন’ শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

মন্ত্রী বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি। অত্যন্ত পিসফুলি চেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে রোহিঙ্গা নাগরিকেরা তাদের দেশে ফিরে যেতে পারেন। তারা আসার পর বাংলাদেশ অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে, বিশেষ করে কক্সবাজারের মানুষ। রোহিঙ্গাদের নিচ্ছে না মিয়ানমার।

তিনি বলেন, আমাদের জায়গা ছোট, লোকজন এত বেশি, তার ওপর আমরা মিয়ানমার দ্বারা আক্রান্ত। আপনারা দেখেছেন সেখানে নাগরিকদের গুলি করে মারা হয়েছে, বিতাড়িত করা হলো। আপনারা দেখেছেন নাফ নদী রক্তে রঞ্জিত হয়েছে, সেখানে ঘর-বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। সে সময় অনেকেই বলেছেন আমরা তাদের আটকে দেই।

তবে আমাদের প্রধানমন্ত্রী তখন বলেছিলেন, তোমাদের মনে নেই মুক্তিযুদ্ধের সময় কোটি কোটি বাঙালি শুধু প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয় নিয়েছিল। তাই আমরা রোহিঙ্গাদের জীবনটা রক্ষার সুযোগটা দিতে চাই। তখন বিজিবিকে সরে দাঁড়াতে বলা হলো, রোহিঙ্গারা এসে আশ্রয় নিল।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আমাদের জায়গা ছোট, কিন্তু মানুষ অনেক বেশি। অথচ তার ওপরে মিয়ানমার বড় রাষ্ট্র হয়েও, তারা তাদের নাগরিকদের বিতাড়িত করছেন। রোহিঙ্গাদের ঢল যখন নামল, তখন অনেকেই বলেছিলেন আটকে দিই। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন বিজিবিকে, তোমরা সীমান্ত থেকে সরে দাঁড়াও, ওরা আসুক ওদের আসতে দাও।

‘অপরাধকে না বলুন’ স্লোগানে অপরাধ প্রতিরোধ বিষয়ক কৌশলের আওতায় নতুন কর্মসূচি গ্রহণ করেছে এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। নতুন এ কর্মসূচির নাম ‘নবজাগরণ’। এর আওতায় অপরাধে জড়িয়ে পড়ার আশঙ্কা বা ঝুঁকিতে থাকা ৩৬ যুবক-যুবতীদের স্বাবলম্বী করার উদ্যোগ গ্রহণ করেছে র‍্যাব। এদের মধ্যে হোটেল সার্ভিস বয়ের প্রশিক্ষণ দেওয়া হয়েছে ৬ জনকে। এ ছাড়া ৫ জনকে সার্ফিংয়ের প্রশিক্ষণ, টুরিস্ট গাইডের প্রশিক্ষণ ৫ জনকে, ফটোগ্রাফি প্রশিক্ষণ ৫ জনকে, সেলাই মেশিন প্রশিক্ষণ ১০ জনকে এবং ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হয় ৫ জনকে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী তাদের হাতে সনদপত্র তুলে দেন।

র‍্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আক্তার হোসেন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ প্রমুখ।

ইউডি

এই বিভাগের সব খবর

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে আমরা যাত্রীসেবা বৃদ্ধি করতে চাই। রেলপথে ঢাকা-চট্টগ্রামের দূরত্ব যাতে কমিয়ে আনার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নতুন মাস্টারপ্লানের খসড়া প্রকাশ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এই খসড়া পরিকল্পনার ওপর আগামী ২ আগস্ট...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। তার আধুনিক ডিজাইন ও ফিজিবিলিটি স্টাডি কাজ দ্রুত গতিতে এগিয়ে...

সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার...

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার : সার্জিও গর

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বিশেষ কৌশলে লুকিয়ে...