শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে সম্মেলন করছে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটি

- Advertisement -
Single page 1st Paragraph

চতুর্থ শিল্পবিপ্লব নিয়ে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফোরআইআর ফর ইমার্জিং ফিউচার’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটি।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আগামী ৪ ও ৫ নভেম্বর দুদিনব্যাপী এই কনফারেন্স অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কনফারেন্সের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে যাত্রা এবং ডেল্টা প্ল্যান বাস্তবায়ন’।

প্রকৌশলী আবদুস সবুর বলেন, চতুর্থ শিল্পবিপ্লব মানুষের জীবনে পরিবর্তন নিয়ে এসেছে। প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে চতুর্থ শিল্পবিপ্লবে আমরা সামনের সারিতে থাকতে চাই। অত্যন্ত সময়োপযোগী এই কনফারেন্সটি দেশ-বিদেশের পলিসি মেকার, ইন্ডাস্ট্রি, একাডেমিয়া, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট ও রিসার্চারদের পারস্পরিক মিথস্ক্রিয়া ও নলেজ শেয়ারিংয়ের দারুণ সুযোগ সৃষ্টি করবে এবং একটি প্রযুক্তিনির্ভর জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে অবদান রাখবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য রেজাউল করিম জানান, কনফারেন্সে শিক্ষা প্রযুক্তি (এডুটেক), কম্পিউটার, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, আইসিটি ও আঞ্চলিক সংযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, স্পেস, জিও এবং বøু টেকনোলজি, দুর্যোগ প্রতিরোধ ও পুনরুদ্ধার ব্যবস্থাপনা, সিভিল ও এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, পরিবহন প্রকৌশল ও সড়ক যোগাযোগ, ডিজিটাল ট্রান্সফরমেশন ও ফিনটেক, জলবায়ু পরিবর্তন, প্রশমন ও অভিযোজন, এগ্রোটেক ও এগ্রো ইকোনমি, বায়োমডিক্যাল ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং, স্বাস্থ্য ও জীবনবিজ্ঞান, এআই, আইওটি, রোবোটিকস, ফাইভজি, স্বয়ংক্রিয় যান ও মেকাট্রনিকস, কেমিক্যাল, লেদার ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, সাইবার নিরাপত্তা, পেশাদারিত্ব এবং নীতিশাস্ত্র, বিগ ডাটা, মেশিন লার্নিং, বøকচেইন ও ব্যবসায়িক বুদ্ধিমত্তা, ন্যানোটেকনোলজি ও মেটেরিয়াল সায়েন্স, ক্লাউড ও কোয়ান্টাম কম্পিউটিং, থ্রিডি প্রিন্টিং, সাইবার ফিজিও টেকনোলজিস এবং এমবেডেড সিস্টেম, অ্যাপ্লায়েড সায়েন্স ও ইমার্জিং টেকনোলজি সম্পর্কিত বিষয়ে গবেষণাপত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া চতুর্থ শিল্পবিপ্লব সম্পর্কিত যেকোনও গবেষণাপত্র জমা দেওয়া যাবে।

আগ্রহী গবেষকদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে গবেষণার সারবস্তু ও জীবনবৃত্তান্তের সার সংক্ষেপ কনফারেন্স ওয়েব সাইটে জমা দিতে হবে। যাচাই-বাছাই শেষে ১০ অক্টোবর প্রাথমিকভাবে নির্বাচিত গবেষকদের তালিকা প্রকাশ করা হবে। পরে ২৫ অক্টোবর বাছাই করা গবেষণাপত্রগুলো উপস্থাপনার জন্য চূড়ান্তভাবে জমা দিতে হবে।

এ ছাড়া কনফারেন্স উপলক্ষে শিক্ষার্থীদের কাছ থেকে পোস্টার আহ্বান করা হয়েছে। শিক্ষার্থীরা নিজেদের ডিজাইন করা পোস্টার আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে পারবেন। বাছাই করা পোস্টারগুলো ২৫ অক্টোবর ২০২২ মধ্যে চূড়ান্তভাবে জমা দিতে হবে। কনফারেন্সে বেস্ট পেপার অ্যাওয়ার্ড ও বেস্ট পোস্টার অ্যাওয়ার্ড দেওয়া হবে।

আগ্রহী অংশগ্রহণকারীরা নির্ধারিত নিবন্ধন ফি দিয়ে কনফারেন্সে অংশ নিতে পারবেন। এ ক্ষেত্রে বাংলাদেশি পেশাজীবীদের জন্য নিবন্ধন ফি ১ হাজার টাকা এবং বিদেশিদের জন্য ১০০ মার্কিন ডলার।
অন্যদিকে, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ২০০ টাকা এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য ৫০ মার্কিন ডলার নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে।

সম্মেলন-সম্পর্কিত যাবতীয় তথ্য পাওয়া যাবে www.4iref.org এই ওয়েবসাইটে। এ ছাড়া আগ্রহীরা প্রয়োজনে paper@4iref.org বা ০১৫৫০১৫৫১৫৩ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

ইউডি

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...