রবিবার, ২৮ জুন ২০২৬

মসিউর রহমান রাঙ্গাকে জাপা থেকে অব্যাহতি

- Advertisement -
Single page 1st Paragraph

দলের সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে প্রেসিডিয়াম পদসহ সব পদ-পদবি থেকে অব্যাহতি দি‌য়ে‌ছে জাতীয় পা‌র্টি।

বুধবার(১৪ সেপ্টেম্বর) জাপা যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।ইতোমধ্যে এ আদেশ কার্যকর হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মশিউর রহমান রাঙ্গা জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদপন্থি বলে আলোচনা আছে। বিদেশে চিকিৎসাধীন রওশন এরশাদ সম্প্রতি দলের জাতীয় সম্মেলন আহ্বান করেন ও নিজেকে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক করে আট সদস্যের একটি কমিটিরও ঘোষণা দেন। তার সঙ্গে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরপন্থিদের মধ্যে দ্বন্দ্ব এখন প্রকাশ্যে।

সম্প্রতি গণমাধ্যমকে জি এম কাদের বলেন, কখনো কখনো রওশন এরশাদকে দিয়ে কিছু মহল কিছু বক্তব্য, বিবৃতি ও বিজ্ঞপ্তি দেওয়ার ব্যবস্থা করছে, যা সার্বিকভাবে দলীয় অবস্থানের বিপক্ষে চলে যাচ্ছে। অসুস্থতা ও বয়সের কারণে তিনি (রওশন এরশাদ) বিরোধী দলের নেতার ভূমিকা সঠিকভাবে পালন করতে পারছেন না। এ অবস্থার মধ্যে রওশনপন্থি বলে পরিচিত মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতির খবর এলো।

ইমা

এই বিভাগের সব খবর

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

বদলী বেঞ্চ থেকে উঠে আসা লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা শনিবার গ্রুপের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ ব্যবধানে পরাজিত করে তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে নক...

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে পার্বত্য তিন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

সর্বশেষ

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

বদলী বেঞ্চ থেকে উঠে আসা লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা...

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...