বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ঢাকা-চট্টগ্রাম-ব্যাংকক এবং চট্টগ্রাম-কলকাতা রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু করুন:চেম্বার সভাপতি

- Advertisement -
Single page 1st Paragraph

সরকারের ভিশন ২০৪১ সালের উন্নত দেশ বিনির্মাণে চট্টগ্রামকে ঘিরে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। ফলে চট্টগ্রামে যেমন বিদেশী বিনিয়োগকারীরা আসছেন তেমনি আমদানি রপ্তানি ও চিকিৎসা এবং ভ্রমণের কারণে চট্টগ্রাম থেকে থাইল্যান্ড ও ভারতে যাত্রীর সংখ্যা অনেকগুণ বেড়ে গেছে। এই প্রেক্ষাপট বিবেচনায় দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম ঢাকা-চট্টগ্রাম-ব্যাংকক এবং চট্টগ্রাম-কলকাতা রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের পক্ষ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি’র প্রতি আহবান জানান।  মঙ্গলবার(১৩ সেপ্টেম্বর) প্রতিমন্ত্রীকে প্রেরিত এক পত্রে এ আহবান জানান চেম্বার সভাপতি।

পত্রে মাহবুব আলম বলেন,জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে চট্টগ্রামের উন্নয়নের দায়িত্বভার নেয়ার ঘোষণা দিয়েছিলেন। যার ফলশ্রুতিতে বৃহত্তর চট্টগ্রামে গভীর সমুদ্র বন্দর, মহেশখালী পাওয়ার হাব, বঙ্গবন্ধু টানেল, বে-টার্মিনাল, বিমানবন্দর থেকে লালখান বাজার পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর ইত্যাদি মেগা প্রকল্পের বাস্তবায়নের পথে। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বর্তমান সরকারের শাসনামলে অন্য যেকোন সময়ের তুলনায় বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্য হারে। বৃদ্ধি পেয়েছে বিদেশী ব্যবসায়ীদের সরাসরি বিনিয়োগও। অর্থনৈতিক কর্মকান্ড বহুগুণে বৃদ্ধির ফলে এসেছে নানা যুগান্তকারী ও ইতিবাচক পরিবর্তন।

পত্রে তিনি আরা বলেন-চট্টগ্রাম থেকে বিদেশগামী বিশেষ করে থাইল্যান্ড ও ভারতে ব্যবসায়ী, চিকিৎসা প্রত্যাশী ও পর্যটকের সংখ্যা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ঢাকা থেকে থাইল্যান্ড ও ভারতে প্রতিদিন ফ্লাইট থাকলেও চট্টগ্রামের সাথে সরাসরি বিমানের কোন ফ্লাইটের ব্যবস্থা নেই। এতে করে বিদেশী বিনিয়োগকারীরা চট্টগ্রামে আসতে গেলে অথবা চট্টগ্রাম থেকে ব্যবসায়ী ও চিকিৎসা প্রত্যাশীরা উক্ত দেশে যেতে হলে ঢাকা হয়ে যাতায়াত করতে হচ্ছে যা সময় ও অর্থ অপচয়ের পাশাপাশি অনেকটা ভোগান্তিরও। তাই, উক্ত রুটে ক্রমবর্ধমান যাতায়াতকারীর সংখ্যা ও চাহিদা বিবেচনায় সরাসরি ফ্লাইট ব্যবস্থা নিশ্চিত করা জরুরী ভিত্তিতে প্রয়োজন। অন্যথায়, চট্টগ্রামকে ঘিরে মাননীয় প্রধানমন্ত্রীর বৃহত্তর অর্থনৈতিক কর্মকান্ড ও বিদেশী বিনিয়োগ আকর্ষণ বাধাগ্রস্ত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় ঢাকা থেকে ব্যাংকক ও কলকাতা বিমানের যে ফ্লাইট চলমান রয়েছে তা চট্টগ্রাম হয়ে অর্থাৎ ঢাকা-চট্টগ্রাম-ব্যাংকক এবং চট্টগ্রাম-কলকাতা ফ্লাইট (অন্ততঃ সপ্তাহে তিন দিন) চালু করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের পক্ষ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর প্রতি বিশেষ অনুরোধ জানান চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

ইমা

এই বিভাগের সব খবর

লেখক পাঠকের পদচারণায় মুখর চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বইমেলা

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত মঞ্চে পাঁচদিন ব্যাপি বইমেলার বুধবার দ্বিতীয় দিনে লেখক পাঠকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। বিকেল গড়িয়ে...

সামনের দিনগুলোতে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দেশের অর্থনৈতিক উন্নয়ন ও শৃঙ্খলা নিশ্চিত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে। আগামী দিনগুলোতে দেশের...

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর আইসিসি টেস্ট দলীয় র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেছে বাংলাদেশ। আজ আন্তর্জাতিক...

সর্বশেষ

লেখক পাঠকের পদচারণায় মুখর চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বইমেলা

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত...

সামনের দিনগুলোতে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান...

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ...

জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (কপ-৩১)...

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক...

সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলার রায় ১৯ নভেম্বর

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও...