বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

বঙ্গবন্ধু একজন সত্যিকার জ্যোতির্ময় মহানায়ক : শিক্ষা উপমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষ এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চুয়েট শিক্ষক সমিতির আয়োজনে “বঙ্গবন্ধু : বাংলাদেশের জ্যোতির্ময় মহানায়ক” শীর্ষক এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। ২২ আগস্ট (রবিবার), সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত উক্ত ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী, এম.পি. । অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড.মোহাম্মদ রফিকুল আলম। উক্ত ওয়েবিনারে মূল আলোচক হিসেবে ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক। শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ জনাব এ.টি.এম. শাহজাহানের সঞ্চালনায় ওয়েবিনারে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. সানাউল রাব্বী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী বলেন, “বঙ্গবন্ধু সত্যিকার অর্থেই জ্যোতির্ময় মহানায়ক হয়ে দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। বঙ্গবন্ধুর অবর্তমানে তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের অগ্রযাত্রায় প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোকে আরও বেশি ভূমিকা রাখার আহবান জানান। এরকম চমৎকার একটি শিরোনামে ওয়েবিনার আয়োজনের জন্য তিনি চুয়েট শিক্ষক সমিতিকে ধন্যবাদ জানান।”
গেস্ট অব অনার হিসেবে চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, বাংলাদেশের স্বাধীনতায় জাতির পিতা ও তাঁর পরিবারের ভূমিকা অনস্বীকার্য। জাতির জনকের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন বাংলাদেশে বসবাস করছি। ১৫ আগস্টে নির্মমভাবে উনাকে না হারালে বাংলাদেশ অনেক আগেই একটি আত্মমর্যাদাশীল ও উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পেতো।
মূল আলোচক ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান বলেন, বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হলে জাতির পিতার লেখা বইগুলো আমাদের পড়তে হবে। জাতির পিতার অসীম ত্যাগ ও সাহসিকতার কারণেই বাংলাদেশ আজ উন্নয়নের পথে এগিয়ে চলেছে। তিনি বঙ্গবন্ধুকে একজন দূরদৃষ্টি সম্পন্ন পরিকল্পনাবিদ হিসেবে আখ্যায়িত করেন এবং জঙ্গিবাদ ও প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর ব্যাপারে সচেতন থাকার আহবান জানান।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...